Breaking News
Home / Uncategorized / ভালুকার হবিরবাড়ীকে দুর্নীতিমুক্ত আধুনিক ইউনিয়ন গড়তে চান স্বতন্ত্র প্রার্থী সোহেল খান

ভালুকার হবিরবাড়ীকে দুর্নীতিমুক্ত আধুনিক ইউনিয়ন গড়তে চান স্বতন্ত্র প্রার্থী সোহেল খান

ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ী ইউনিয়নকে উন্নত ও মডেল এলাকা হিসাবে গড়তে চান তরুণ রাজনীতিবিদ, বঙ্গবন্ধু সৈনিক লীগ ময়মনসিংহ জেলা শাখার সাধারন সম্পাদক, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে হবিরবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী মাজহারুল আনোয়ার সোহেল খান। সেই লক্ষে তিনি মনোনয়নপত্র জমা দিয়েছেন।

তিনি বলেন-হবিরবাড়ী ইউনিয়নবাসীর সেবা করতে চাই, সুখ দুঃখের ভার নিতে চাই, দুর্নীতিমুক্ত আধুনিক ইউনিয়ন হিসেবে গড়তে করতে চাই।

বুধবার (১২ই জানুয়ারি) দিনভর ইউনিয়নের বিভিন্ন গ্রামগঞ্জে সাধারণ মানুষের ভোট ও দোয়া প্রত্যাশা করে গণসংযোগ শেষে সন্ধ্যায় তার ব্যক্তিগত কার্যালয়ে সাংবাদিকদের সাথে সৌজন্য সাক্ষাৎ কালে এসব কথা বলেন।

এসময় তিনি বলেন-আমি বিগত প্রায় ৩বছর যাবৎ প্রার্থী হিসাবে মানুষের দ্বারে-দ্বারে যাচ্ছি। মানুষের চাহিদার প্রেক্ষিতে স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়নপত্র জমা দিয়েছি। আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটা মহল আমাকে নিয়ে অপপ্রচার চালাচ্ছে।

মনোনয়ন প্রত্যাহার করার জন্যও আমাকে হুমকিসহ বিভিন্ন কৌশল অবলম্বন করছেন। তবে আমি মাঠে আছি এবং থাকবো। জনগণ ভোট দিতে পারলে আমি অবশ্যই জয়ী হবো। তিনি প্রশাসনের কাছে সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটের দাবী করেন।

ভোটাররা জানান-ইউনিয়নের সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন, হাত বাড়িয়ে দিয়েছেন সহায়তার। হয়েছেন ইউনিয়নবাসীর কাছে মানবিক মানুষ। হবিরবাড়ী ইউনিয়ন পরিষদ নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই আলোচনায় উঠছেন তিনি।

ইউনিয়নের সাধারন কয়েকজন ভোটারের সাথে কথা বললে তারা জানায়, মাজহারুল আনোয়ার সোহেল খান একজন সুশিক্ষিত, পরোপকারী, গরীবের বন্ধু, অসহায় মানুষের পাশে থেকে সেবা করছে দীর্ঘদিন থেকে। অসহায় মানুষের বিভিন্ন ধরনের সহায়তা দিয়ে যাচ্ছেন। তাছাড়া তিনি দীর্ঘ দিন থেকে বঙ্গবন্ধুর আদর্শে সম্পৃক্ত থেকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ নির্মানে গ্রাম হবে শহর সেই ধারাবাহিকতায় ইউনিয়নবাসীকে নিয়ে কাজ করে যাচ্ছেন।

সোহেল খান বলেন- তিনি বিপুল ভোটে জয়ী হবেন এবং ইউনিয়নের উন্নয়নে যুগান্তকারী ভূমিকা রাখবেন।

About Mizanur Rahman

Check Also

ময়মনসিংহের সিরতা ও পরানগঞ্জে উন্নয়নমূলক কাজ পরিদর্শন করলেন ইউএনও-পিআইও

আরিফ রববানী ময়মনসিংহ।। সরকারের উন্নয়ন কর্মকান্ডগুলোকে জনকল্যাণে জনগণের দোরগোড়ায় পৌছে দিতে স্বচ্ছতার সাথে এসব কাজ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!