Breaking News
Home / Uncategorized / ময়মনসিংহে মাদক ব্যবসায়ী ও জুয়ারিসহ ১১ জনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।

ময়মনসিংহে মাদক ব্যবসায়ী ও জুয়ারিসহ ১১ জনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।

গোলাম কিবরিয়া পলাশ, ময়মনসিংহ।
ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী ও জুয়ারিসহ ১১ জনকে গ্রেফতার করেছে। গতকাল ০৯ জানুয়ারী ২০২২ তারিখ রবিবার রাতে বিভিন্ন এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ২ কেজি গাঁজা, ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১০ গ্রাম হেরোইন ও জুয়ার সামগ্রী উদ্ধার করে ডিবি পুলিশ।

ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখা (ডিবি)’র (ওসি) মোঃ সফিকুল ইসলাম পিপিএম (বার) জানান, জেলা পুলিশ সুপার মোহাম্মদ আহমার উজ্জামান পিপিএম ( সেবা) এর নির্দেশে মাদক ও জুয়ামুক্ত জেলা গড়তে ডিবি পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।

এরই অংশ হিসাবে ৮ মাদক ব্যবসায়ী ও জুয়াড়িসহ ১১জনকে গ্রেফতার করা হয়েছে। এর মাঝে এসআই মোঃ মনিরুজ্জামান সংগীয় অফিসার ফোর্সসহ জেলার নান্দাইলের চরশ্রীরামপুর এলাকা থেকে দেড় কেজি গাঁজাসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। তারা হলো, আব্দুস সোবহান, রফিকুল ইসলাম, জসিম উদ্দিন ও হাসেম ওরফে হাসিম মিয়া।

জানা গেছে, ডিবি পুলিশের এসআই আমিনুল ইসলাম সংগীয় অফিসার ফোর্সসহ নগরীর পাটগুদাম ইসলামবাগ এলাকা থেকে আধাকেজি গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী সোবাহানা খাতুনকে গ্রেফতার করে। এসআই মোঃ আব্দুল জলিল সংগীয়দের নিয়ে কেওয়াটখালী এলাকা থেকে ১০ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী মোঃ মিঠুন এবং এসআই সোহরাব আলী সংগীয় অফিসার ফোর্সসহ দিঘারাকান্দা এলাকা থেকে ৩শত পিস ইয়াবা ট্যাবলেটসহ আরো দুুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। তারা হলো, রিপন সাহা, রাকিব ওরফে মঞ্জু।

অপর অভিযানে এসআই অজয় কুমার চক্রবর্তী জেলা সদরের চরহরিপুর থেকেটাকা বিনিময়ে তাস দিয়া জুয়া খেলারত অবস্থায় ৩ জুয়ারিকে গ্রেফতার করে। তারা হলো, নুর ইসলাম, হেলাল উদ্দিন ও তাহের উদ্দিন। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পৃথক মামলা হয়েছে। আজ ১০ জানুয়ারী ২০২২ তারিখ সোমবার তাদরেকে বিজ্ঞ আদালতে পাঠিয়েছে ডিবি পুলিশ।

About Mizanur Rahman

Check Also

ময়মনসিংহে সরকারি জমি পাইয়ে দেওয়ার কথা বলে প্রতারণা করে লক্ষ-লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে শ্রমিকদল নেতা।।।

স্টাফ রিপোর্টারঃ ময়মনসিংহে বাংলাদেশ রেলওয়ের সরকারি জমি পাইয়ে দেওয়ার নামে প্রতারণা করে প্রায় ১৭ লক্ষ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!