Breaking News
Home / Uncategorized / ঈশ্বরগঞ্জের তারুন্দিয়া ইউনিয়নে মৎস্যজীবী লীগের ত্রি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত।

ঈশ্বরগঞ্জের তারুন্দিয়া ইউনিয়নে মৎস্যজীবী লীগের ত্রি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত।

গোলাম কিবরিয়া পলাশ, ময়মনসিংহ।
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ ১০ নং তারুন্দিয়া ইউনিয়ন শাখার ৪,৫,৬ ও ৭ নং ওয়ার্ডের ত্রি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ৯ জানুয়ারী রবিবার সন্ধ্যায় কোনা পাড়া বাজারে ইউনিয়ন পরিষদ চত্ত্বরে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

জানা গেছে, ঈশ্বরগঞ্জের তারুন্দিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ আব্দুর রব এর সভাপতিত্বে ও তারুন্দিয়া ইউনিয়ন আওয়ামী মৎস্যজীবী লীগের আহবায়ক ইউনুস আলী লিটনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার আহবায়ক তরিকুল ইসলাম বাবুল।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদ নির্বাচনে তারুন্দিয়া ইউনিয়নে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনিত চেয়ারম্যান প্রার্থী হাসান মাহমুদ রানা, বাংলাদেশ ছাত্রলীগ ময়মনসিংহ জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল গাফ্ফার, বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সিনিয়র যুগ্ম আহবায়ক খাইরুল ইসলাম আল আমিন, যুগ্ম আহবায়ক মামুন তালুকদার, আবু রায়হান, মানিক মিয়া, আসাদুজ্জামান রানা।

উক্ত সম্মেলনে আরো উপস্থিত ছিলেন রাজিবপুর ইউনিয়ন আওয়ামী মৎস্যজীবী লীগের আহবায়ক আমিনুল ইসলাম, সোহাগী আওয়ামী মৎস্যজীবী লীগের আহবায়ক লোকমান হুসেন, উপজেলা মৎস্যজীবী লীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক এড. রিফাত হাসান বাবুল, বাংলাদেশ ছাত্রলীগ ঈশ্বরগঞ্জ পৌর শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক মোখলেছুর রহমান মুরাদ ও তারুন্দিয়া ইউনিয়ন আওয়ামী মৎস্যজীবী লীগের নেতৃবৃন্দ।

About Mizanur Rahman

Check Also

ময়মনসিংহে সরকারি জমি পাইয়ে দেওয়ার কথা বলে প্রতারণা করে লক্ষ-লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে শ্রমিকদল নেতা।।।

স্টাফ রিপোর্টারঃ ময়মনসিংহে বাংলাদেশ রেলওয়ের সরকারি জমি পাইয়ে দেওয়ার নামে প্রতারণা করে প্রায় ১৭ লক্ষ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!