Breaking News
Home / Uncategorized / আজ মোহনগঞ্জ গন আদালতে ৪ জনের মৃত্যুদণ্ড।।

আজ মোহনগঞ্জ গন আদালতে ৪ জনের মৃত্যুদণ্ড।।

মোহনগঞ্জ প্রতিনিধি,নেত্রকোনা।

মোহনগঞ্জের গন আদালতের রায়ে মৃত্যুদণ্ডিতরা হলো
আঃ খালেক, সম্রাট, চান মিয়া ও রাজ্জাক। উভয়ই মোহনগঞ্জ, নেত্রকোনা এর স্থায়ী বাসিন্দা।
ঐদিন হাজারো হাজার মুক্তিকামী মানুষের গন আদালতে সভাপতিত্ব করেন তৎকালীন প্রাদেশিক পরিষদের সদস্য ও মুক্তিযুদ্ধের সময়ে মহেখলা ইয়ৎ ক্যাম্পের প্রধান প্রাক্তন গণপরিষদ সদস্য বঙ্গবন্ধুর একনিষ্ঠ সহচর প্রয়াত ডাঃআখলাকুল হোসাইন আহমেদ এবং গন আদালত পরিচালনা করেন তৎকালীন জেলা ছাত্রলীগের সভাপতি ও জেলা মুজিব বাহিনীর কমান্ডার প্রয়াত গোলাম এরশাদুর রহমান।
মূল ঘটনার বিবরণঃ ২২ ডিসেম্বর ১৯৭১ এইদিনে মোহনগঞ্জ ঐতিহাসিক লোহিয়ার মাঠে (বর্তমান শহীদ আলী উসমান গনি ময়দান) আটককৃত ঘাতক দালাল রাজাকারদের কে হাজারো হাজার মুক্তিকামী মানুষের উপস্থিতিতে এদেরকে গন আদালত মঞ্চে উঠিয়ে জনতার উদ্দেশ্যে এদের একেক করে এদের কৃতকর্মের বিচার চাওয়া হয়। এদের মধ্যে অনেকেেই জনতার রায়ে ক্ষমা পেয়ে যায়,কিন্তু উল্লেখিত ৪ জনের কৃতকর্ম এতোটাই জঘন্য খারাপ ছিলো যে, এই ৪ জনের নাম সামনে আসতেই হাজার হাজার জনতা একত্রিত উচ্চস্বরে চিৎকার করে হাত তুলে মৃত্যুদণ্ড রায় ঘোষণা করে।
ততক্ষণেই আবার এদেরকে আপিলের সুযোগ দেওয়া হয়,ওরা জনতার উদ্দেশ্যে হাতজোড় করে কান্নাকাটি করে মাফ চায়,প্রানভিক্ষা চায়, কিন্তু সাধারণ মানুষ এদের কৃতকর্মের কারণে ঐদিন ক্ষমা করে নাই।চারজনেরই মৃত্যুদণ্ডাদেশ বহাল রাখে। পরেরদিন রাতে মুক্তিযোদ্ধারা মোহনগঞ্জ থানা এলাকায় উল্লেখিত ৪ জনকেই গুলি করে মেরে মৃত্যুদণ্ড কার্যকর করে।

About Mizanur Rahman

Check Also

ময়মনসিংহে সরকারি জমি পাইয়ে দেওয়ার কথা বলে প্রতারণা করে লক্ষ-লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে শ্রমিকদল নেতা।।।

স্টাফ রিপোর্টারঃ ময়মনসিংহে বাংলাদেশ রেলওয়ের সরকারি জমি পাইয়ে দেওয়ার নামে প্রতারণা করে প্রায় ১৭ লক্ষ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!