Breaking News
Home / Uncategorized / কলেজ ছাত্র শিব্বির আহমেদকে উদ্ধার করলো কোতোয়ালী থানা পুলিশ

কলেজ ছাত্র শিব্বির আহমেদকে উদ্ধার করলো কোতোয়ালী থানা পুলিশ

আরিফ রববানী ময়মনসিংহ।।
ময়মনসিংহে টাকা চেয়ে না পেয়ে বাবা-মার সঙ্গে অভিমান করে নিখোজ হাওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রচারের পর
ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার ওসি-শাহ্ কামাল আকন্দ সহযোগিতায় মঙ্গলবার দুপুরে পরিবার কাছে শিব্বির আহমেদ’কে খুজে বের করে পরিবারের কাছে বুঝিয়ে দেন ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানা পুলিশ।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ কামাল আকন্দ বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, টাকা চেয়ে না পেয়েই ছেলেটি বাবা-মার সঙ্গে অভিমান করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়ে নিখোঁজ হয়, ময়মনসিংহ আনন্দ মোহন কলেজের ইংরেজি বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী শিব্বির আহমেদ।

এরপর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন গ্রুপের মাধ্যমে তাকে উদ্ধারে ছড়িয়ে পড়ে একের পর এক সংবাদ। এই সংবাদটি ওসি শাহ্ কামাল আকন্দের দৃষ্টি গোচর হলে, কোতোয়ালী পুলিশ এক ছায়া তদন্ত নামে প্রযুক্তি মাধ্যমে অনেক খোঁজাখুঁজি পর শিব্বিরের ফোনের সূত্র ধরেই দিনাজপুরে তার সন্ধান পাই কোতোয়ালি থানা পুলিশ। পরবর্তীতে শিব্বির কে উদ্ধার করে আজ মঙ্গলবার তার পরিবার কাছে হস্তান্তর করা হয়।

About Mizanur Rahman

Check Also

ময়মনসিংহে সরকারি জমি পাইয়ে দেওয়ার কথা বলে প্রতারণা করে লক্ষ-লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে শ্রমিকদল নেতা।।।

স্টাফ রিপোর্টারঃ ময়মনসিংহে বাংলাদেশ রেলওয়ের সরকারি জমি পাইয়ে দেওয়ার নামে প্রতারণা করে প্রায় ১৭ লক্ষ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!