Breaking News
Home / Uncategorized / এলজিএসপি প্রকল্পের আওতায় ২১ বেকার নারীকে সেলাই মেশিন দিলেন চেয়ারম্যান সাইদ।।

এলজিএসপি প্রকল্পের আওতায় ২১ বেকার নারীকে সেলাই মেশিন দিলেন চেয়ারম্যান সাইদ।।

আরিফ রববানী ময়মনসিংহ।।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও মহান বিজয় দিবস উপলক্ষে গ্রামীণ বেকার দুস্থ নারীদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ময়মনসিংহ জেলার সদর উপজেলার সিরতা ইউনিয়নের ২১) জন নারীর মাঝে বিনামূল্যে সেলাইমেশিন বিতরণ করা হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০টার সময় ২০২০-২১ অর্থ বছরের এলজিএসপি-৩ প্রকল্পের আওতায় দুস্থ নারীদের মাঝে এ সেলাই মেশিনগুলো বিনামূল্যে বিতরণ করা হয়। সেলাই মেশিন বিতরণ কার্যক্রমের উদ্ভোধন করেন সিরতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবু সাইদ। এসময় সেলাই মেশিন গ্রহীতা নারীদের উদ্দেশে ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবু সাইদ বলেন, বর্তমান সরকার ২০৪১ সালের ভিশন বাস্তবায়নের জন্য পিছিয়ে পড়া নারীদের সাবলম্বী করতে অগ্রাধিকার ভিত্তিতে নানা কর্মসূচি গ্রহণ করেছে। এরই অংশ হিসেবে এলজিএসপি-৩ এর অর্থায়নে সিরতা ইউনিয়নের ২১জন নারীর মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হলো। প্রশিক্ষণ নেয়া এ সমস্ত নারীরা সেলাইয়ের কাজ করে পারিবারিক স্বচ্ছলতা আনার জন্য স্বামীকে সহযোগিতা করতে পারবেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিরতা ইউনিয়ন আওয়ামিলীগ ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা।

সেলাই মেশিন গ্রহীতা এক নারী বিনামূল্যে মেসিন পেয়ে কৃতজ্ঞতা জানিয়ে বলেন, আমার বাবার আর্থিক অস্বচ্ছলতার কারণে আমাদের সংসারে টানাপোড়েন লেগে থাকতো। আমার সেলাই মেশিনের কাজের দক্ষতা থাকা সত্ত্বেও একটি সেলাই মেশিনের অভাবে সেলাইয়ের কাজের পারি না। আজ এ সেলাই মেশিন হাতে পেয়ে আমি খুব আনন্দ অনুভব করছি। এখন থেকে সেলাইয়ের কাজ করে আমি আমার পরিবারের আর্থিক স্বচ্ছলতা ফিরিয়ে আনতে পারবো। এজন্য তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সফল প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা ও সিরতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবু সাইদ এর প্রতি কৃতজ্ঞতা জানান।

About Mizanur Rahman

Check Also

ময়মনসিংহে সরকারি জমি পাইয়ে দেওয়ার কথা বলে প্রতারণা করে লক্ষ-লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে শ্রমিকদল নেতা।।।

স্টাফ রিপোর্টারঃ ময়মনসিংহে বাংলাদেশ রেলওয়ের সরকারি জমি পাইয়ে দেওয়ার নামে প্রতারণা করে প্রায় ১৭ লক্ষ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!