Breaking News
Home / Uncategorized / ময়মনসিংহে মাদক ব্যবসায়ীদের প্রতি ওসির আল্টিমেটাম।।

ময়মনসিংহে মাদক ব্যবসায়ীদের প্রতি ওসির আল্টিমেটাম।।

আরিফ রববানী ময়মনসিংহ।।
মাদক ব্যবসায়ী, সন্ত্রাস ও চাঁদাবাজদের আল্টিমেটাম দিয়েছেন ময়মনসিংহ সদর কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ। এসব অপরাধমোলক কাজ কর্মকাণ্ড থেকে স্বাভাবিক জীবনে ফিরে না এলে কঠোর আইনি ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।

সম্প্রতি মাদক সন্ত্রাস চাঁদাবাজ নির্মুল বিষয়ে স্থানীয় সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন। এসময় কোনো মাদক বিক্রেতাকে কোতোয়ালী এলাকায় থাকতে দেওয়া হবে না বলে জানিয়ে ওসি শাহ্ কামাল আকন্দ বলেন- মাদক সেবনকারীরা ও ব্যবসায়ীরা দেশের শত্রু,মানুষের শত্রু। এদের জন্য সাধারন মানুষেরা নির্ভয়ে পথ চলতে পারেনা।মাদকের টাকা সংগ্রহ করতে গিয়ে এরা চুরি,ছিনতাই, ডাকাতি,সন্ত্রাসী, চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধে জড়িয়ে মানুষের ঘুম হারাম করে দেয়,শান্ত পরিবেশ কে অশান্ত করে তুলে। এদের দমন করে আমরা
জনতার পুলিশ হতে চাই। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে পুলিশ তৈরী করতে চেয়েছিলেন আমরা সেই পুলিশ হতে চাই। কোতোয়ালি পুলিশের কাছে যে ধরনের সেবা নিতে চান, পুলিশ আপনাদের সেই সেবা দিবে। এ জন্য পুলিশ প্রস্তুত। যখনই প্রয়োজন মাত্র একটা ফোন দেবেন। যত রাতই হোক, বিলম্ব করবেন না। মাদক, বাল্যবিয়ে, সন্ত্রাস, নারী নির্যাতন, তথ্য দিতে চান দিবেন, আমরা আপনাদের সেবায় ২৪ঘন্টা নিয়োজিত আছি। একটা কথা স্পষ্ট, পুলিশের কোনো সেবা নিতে কোতোয়ালী মডেল থানায় অর্থের প্রয়োজন হবে না। কেউ কোন হয়রাণীর শিকারও হবেনা,যদি কোন পুলিশ অর্থ লেনদেন বা টাকা চায় আমাকে জানাবেন। আমি কোতোয়ালী মডেল থানা পুলিশকে দুর্নীতিমুক্ত পুলিশ উপহার দিতে চাই। তিনি আরো বলেন, কয়েক বছর আগের পুলিশের সেবা আর বর্তমান পুলিশের সেবার মধ্যে অনেক পার্থক্য হয়েছে। আমি মনে-প্রাণে বিশ্বাস করি, কোতোয়ালী মডেল থানা এলাকার সব বিট পুলিশিং কার্যক্রম শতভাগ দুর্নীতিমুক্ত। থানায় জিডি করতে কোনো টাকা লাগে না। কোনো মাদক বিক্রেতাকে আমি কোতোয়ালী এলাকায় থাকতে দেব না। কোনো সন্ত্রাসী অস্ত্রধারী কোতোয়ালীতে থাকতে পারবে না। তিনি মাদকের বিরুদ্ধে প্রত্যেককে তার নিজের পরিবার থেকে যুদ্ধ শুরু করার আহবান জানিয়ে বলেন, কেউ যদি মাদকের বিরুদ্ধে প্রতিটি পরিবার ও প্রতিটি সমাজ থেকে যুদ্ধ করে সফল হতে পারলেই আমরা মাদকমুক্ত ও অপরাধ মুক্ত সমাজ গঠন করতে পারবো। তিনি আরো বলেন, কোতোয়ালি মডেল থানায় কোন দালালের স্থান নেই। আপনারা সরাসরি আমার সাথে সাক্ষাৎ করবেন। প্রয়োজনে আমি নিজে নিখুত তদন্তের মাধ্যমে মামলা নিবো। কাউকে মিথ্যা মামলায় হয়রানির শিকার হবেনা। থানায় আসবেন আপনাদের জন্য আমার দরজা সবসময় খোলা।

এ সময় তিনি মাদকের ক্ষতিকর দিক নিয়ে আলোচনা করেন এবং মাদক ব্যবসায়ীদের স্বাভাবিক জীবনে ফিরে আসার অনুরোধ জানিয়ে অন্যথায় কোতোয়ালী পুলিশের পক্ষ থেকে মাদক নির্মুলে যে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবেও হুসিয়ারী করেন ওসি শাহ কামাল।

About Mizanur Rahman

Check Also

ময়মনসিংহে সরকারি জমি পাইয়ে দেওয়ার কথা বলে প্রতারণা করে লক্ষ-লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে শ্রমিকদল নেতা।।।

স্টাফ রিপোর্টারঃ ময়মনসিংহে বাংলাদেশ রেলওয়ের সরকারি জমি পাইয়ে দেওয়ার নামে প্রতারণা করে প্রায় ১৭ লক্ষ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!