Breaking News
Home / Uncategorized / তারাকান্দায় নকলমুক্ত পরীক্ষা উপহারে ইউএনও’র কেন্দ্র পরিদর্শন।।

তারাকান্দায় নকলমুক্ত পরীক্ষা উপহারে ইউএনও’র কেন্দ্র পরিদর্শন।।

আরিফ রববানী ময়মনসিংহ।।
সারাদেশে আগামিকাল ১৪ নভেম্বর থেকে শুরু হবে এস.এস.সি/দাখিল সমমানের পরীক্ষা।

তারই ধারাবাহিকতায় ময়মনসিংহের তারাকান্দায় এস.এস.সি /দাখিল পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করার লক্ষে ১৩ নভেম্বর শনিবার
কেন্দ্রগুলো পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার মিজাবে রহমত।

পরিদর্শন কালে তিনি প্রতিষ্ঠানের দায়িত্বরতদের সাথে দিক নির্দেশনামুলক পরামর্শ ও আলোচনা করেন।
এসময় তারাকান্দা উপজেলা আ’লীগের সভাপতি প্রদীপ কুমার চক্রবর্তী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবু বক্কর সিদ্দিক,

একাডেমিক সুপারভাইজার সুধন কুমার বিশ্বাস সহ বিদ্যালয়ের কমিটির সভাপতি, প্রধান শিক্ষক, সহকারি শিক্ষক /শিক্ষিকা উপস্থিত ছিলেন।

জানা গেছে, ২০২১ ইং সালে তারাকান্দায় ৫ টি কেন্দ্রে এস.এস সি/ দাখিল সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

About Mizanur Rahman

Check Also

ময়মনসিংহে সরকারি জমি পাইয়ে দেওয়ার কথা বলে প্রতারণা করে লক্ষ-লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে শ্রমিকদল নেতা।।।

স্টাফ রিপোর্টারঃ ময়মনসিংহে বাংলাদেশ রেলওয়ের সরকারি জমি পাইয়ে দেওয়ার নামে প্রতারণা করে প্রায় ১৭ লক্ষ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!