Breaking News
Home / Uncategorized / জনগণের সেবা দেওয়ার লক্ষে আমরা কাজ করে যাচ্ছিঃওসি- শাহ্ কামাল আকন্দ

জনগণের সেবা দেওয়ার লক্ষে আমরা কাজ করে যাচ্ছিঃওসি- শাহ্ কামাল আকন্দ

বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি’- এই সব স্লোগানে ময়মনসিংহ বিট পুলিশিং কার্যক্রমের গতিশীলতা বাড়াতে প্রতিটি ওয়ার্ডে কার্যক্রম চলমান রয়েছে।

শনিবার বিকালে রহমতপুর বাইপাস মোড়ে কোতোয়ালী মডেল থানা বিট-৩০ পুলিশের উদ্যোগে এ আয়োজন করা হয়।

কোতোয়ালী মডেল থানার ওসি শাহ্ কামাল আকন্দ
গত দুই মাস ধরে ময়মনসিংহ বিভিন্ন এলাকায় শুরু করেছে বিট পুলিশিং কার্যক্রম। প্রতিটি ইউনিয়নকে একটি বিটে ভাগ করে প্রতি বিটে একজন উপ-পরিদর্শক পর্যায়ের পুলিশ কর্মকর্তা ও আরো পুলিশ সদস্যরা কাজ শুরু করেছেন।

কোতোয়ালী মডেল থানা প্রত্যন্ত গ্রাম ও শহরে অপরাধ নির্মূল ও জনগণের আস্থার প্রতীক হয়ে উঠতে কাজ শুরু করেছে। এর মাধ্যমে দ্রুত পুলিশি সেবা প্রাপ্তি নিশ্চিত হচ্ছে প্রত্যন্ত এলাকার মানুষের। বিট পুলিশিং কার্যক্রম ইতোমধ্যে সারা ফেলেছে ময়মনসিংহ জেলায়।

সভায় শাহ্ কামাল আকন্দ বলেন, বিট পুলিশিং-এ আমরা ব্যপক সারা পাচ্ছি। জনগণ উপকৃত হচ্ছে বলে আমরা জানতে পারছি। আপনারা যে সকল অভিযোগ করেছেন তা দ্রুত সমাধান চেষ্টা করবো। বিট পুলিশিং কার্যক্রমকে আরো বেগবান করার লক্ষেই কাজ করা হচ্ছে।

আপনার পুলিশ, আপনার পাশে। তথ্য দিন সেবা নিন।

About Mizanur Rahman

Check Also

ময়মনসিংহে সরকারি জমি পাইয়ে দেওয়ার কথা বলে প্রতারণা করে লক্ষ-লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে শ্রমিকদল নেতা।।।

স্টাফ রিপোর্টারঃ ময়মনসিংহে বাংলাদেশ রেলওয়ের সরকারি জমি পাইয়ে দেওয়ার নামে প্রতারণা করে প্রায় ১৭ লক্ষ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!