Breaking News
Home / Uncategorized / ময়মনসিংহে সাজাপ্রাপ্ত পলাতক আসামী ও মাদক ব্যবসায়ীসহ ১৪ জন গ্রেফতার।

ময়মনসিংহে সাজাপ্রাপ্ত পলাতক আসামী ও মাদক ব্যবসায়ীসহ ১৪ জন গ্রেফতার।

গোলাম কিবরিয়া পলাশ, ময়মনসিংহ।
ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে সাজাপ্রাপ্ত পলাতক, গ্রেফতারী পরোয়ানাভুক্ত ও মাদক ব্যবসায়ীসহ ১৪ জনকে গ্রেফতার করেছে। ০৬ অক্টোবর ২০২১ তারিখ বুধবার সকাল পর্যন্ত বিভিন্ন এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয় বলে জানা যায়।

এ বিষয়ে কোতোয়ালী মডেল থানা’র অফিসার ইনচার্জ, শাহ কামাল আকন্দ জানান, পুলিশ সুপার মোহাঃ আহমর উজ্জামান পিপিএম সেবা’র নির্দেশে আইন শৃংখলা নিয়ন্ত্রণে আমাদের বিশেষ অভিযান পরিচালনা হচ্ছে।

এরই অংশ হিসাবে বুধবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় ১৪জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে জিআর মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামী সাইদুল ইসলাম, সি আর মামলায় গ্রেফতারী পরোয়ানাভুক্ত হাফিজুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। এ ছাড়া জিআর মামলায় গ্রেফতারী পরোয়ানাভুক্ত মামুন ওরফে মাসুম, সোহান, হেদায়েত, সোহান, সোহাগ, মন্টি সোহাগ, রাসেল ওরফে নাইম,মন্টি সোহাগকে গ্রেফতার করা হয়েছে।

অপরদিকে মাদক মামলায় আমিনুল ইসলাম, রফিকুল, মোঃ রিপন ও মোঃ রাজিব আহমদকে গ্রেফতার করা হয়। এছাড়া পুরাতন চুরি মামলায় জামাল উদ্দিন ও আমিরুল ইসলামকে গ্রেফতার করা হয়। আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

About Mizanur Rahman

Check Also

ময়মনসিংহে সরকারি জমি পাইয়ে দেওয়ার কথা বলে প্রতারণা করে লক্ষ-লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে শ্রমিকদল নেতা।।।

স্টাফ রিপোর্টারঃ ময়মনসিংহে বাংলাদেশ রেলওয়ের সরকারি জমি পাইয়ে দেওয়ার নামে প্রতারণা করে প্রায় ১৭ লক্ষ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!