আরিফ রববানী ময়মনসিংহ।।
ময়মনসিংহের ত্রিশাল উপজেলার কানিহারী ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে আবারো নৌকার মনোনয়ন চান বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক তরুণ রাজনীতিবিদ আশরাফ আলী উজ্জ্বল।ইউনিয়নবাসীর আলোচনায় নাম রয়েছেন তরুণ এই আওয়ামী লীগ নেতার।
নির্বাচনে আবারও দ্বিতীয়বার নৌকার মনোনয়ন পেতে সিনিয়র নেতাদের সঙ্গে যোগাযোগ রাখার সাথে-সাথে নিজের স্বচ্ছ ইমেজ ও গত পাচ বছরের উন্নয়নমোলক কর্মকান্ড তুলে ধরছেন জনসমক্ষে । পাশাপাশি এলাকায় গণসংযোগ করছেন। মানুষের বাড়ি বাড়ি গিয়ে দোয়া ও ভোট চাচ্ছেন। ওয়ার্ড-ওয়ার্ডে আওয়ামী লীগ নেতাকর্মী ও সাধারণ মানুষের সাথে মতবিনিময় সভাও করছেন।
সেই ধারাবাহিকতা তিনি( ৪ঠা অক্টোবর) সোমবার সন্ধ্যায় ইউনিয়ন পরিষদের নিবার্চকে সামনে রেখে ৭নং ওয়ার্ডের বিয়ার্তা ও কুষ্ঠিয়া গ্রামে দলীয় নেতা-কর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ভোটারদের নিয়ে আলোচনা ও মতবিনিময় সভা করেন।
আলোচনা সভায় চেয়ারম্যান আশরাফ আলী উজ্জ্বল বলেন, কানিহারী ইউনিয়ন এক সময় বিএনপির ঘাঁটি ছিল। এখানে বিভিন্ন প্রতিকূল পরিবেশ উপেক্ষা করে বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতি করেছি। এ সময় বিভিন্ন হয়রানিমূলক মিথ্যা মামলার আসামী হতে হয়েছে। গত নির্বাচনে এই ইউনিয়নে আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছিলাম।এর পর থেকে চেয়ারম্যান হিসাবে এলাকার বিভিন্ন উন্নয়নের পাশাপাশি দলকে সুসংগঠিত করতেও কাজ করেছি।চলমান উন্নয়ন কর্মকান্ড কে আরো এগিয়ে নিতে
আসন্ন নির্বাচনে আওয়ামী লীগের প্রতীক নিয়ে আবারো লড়তে চাই। তৃণমূল আমাকে প্রার্থী হিসেবে দেখতে চাচ্ছে। তৃণমূলের উৎসাহে এলাকার উন্নয়ন অব্যাহত রাখতে আবারো আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশা করছি। আমি আশাবাদী দল আমাকে আবারো মনোনয়ন দেবেন। সেই লক্ষে দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের সাথে যোগাযোগ রাখছি,আমি আশাবাদী চূড়ান্তভাবে আমাকে আওয়ামী লীগের প্রার্থী করা হবে।
তিনি বলেন- আবারো মনোনয়ন পেয়ে দ্বিতীয়বার চেয়ারম্যান নির্বাচিত হলে এলাকার ব্যাপক উন্নয়ন করা হবে উল্লেখ করে চেয়ারম্যান উজ্জ্বল বলেন, স্বাধীনতার পর থেকে এই এলাকার আওয়ামী লীগের নির্বাচিত জনপ্রতিনিধি না থাকায় যে সকল উন্নয়ন থেকে ইউনিয়নবাসী বঞ্চিত হয়েছে তা মাত্র ৫ বছরে পুর্ণ করা সম্ভব নয়,তার পরও আমি আপ্রাণ চেষ্টা করেছি,ইউনিয়নের উন্নয়নে ও আপনাদের সেবা দিতে। আবারো চেয়ারম্যান নির্বাচিত হলে রাস্তা-ঘাট নির্মাণ ও সংস্কারসহ এলাকার মানুষের চাহিদামতো উন্নয়ন করার মাধ্যমে জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ছোয়া মানুষের ঘরে ঘরে পৌছে দিতে কাজ করবো (ইনশাআল্লাহ)।এজন্য সবার দোয়া প্রত্যাশী। এসময় উপস্থিত ছিলেন কানিহারী ইউনিয়নে আওয়ামী লীগের সহ সভাপতি মোঃ গোলাম রব্বানী রতন,
মনির হাসান বীরসহ কানিহারী ইউনিয়নে ৭নং ওয়ার্ডের আওয়ামী লীগ ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এবং বিয়ার্ত ও কুষ্ঠিয়া এলাকার সাধারণ মানুষ।।
www.dailyamaderbani.com দেশ ও জনগণের কথা বলে