Breaking News
Home / Uncategorized / ময়মনসিংহে জাপার মহাসচিব প্রয়াত বাবলুর স্মরণে আলোচনা,দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত।।

ময়মনসিংহে জাপার মহাসচিব প্রয়াত বাবলুর স্মরণে আলোচনা,দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত।।

আরিফ রববানী ময়মনসিংহ।।
জাতীয় পার্টির মহাসচিব জিয়া উদ্দিন আহমেদ বাবলুর আত্মার মাগফেরাত কামনায় ময়মনসিংহ জেলা,মহানগর ও কোতোয়ালী জাতীয় পার্টি এবং বিভিন্ন অঙ্গসংগঠনের যৌথ আয়োজনে আলোচনা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

দোয়া ও মিলাদ পুর্বপর্তী সময়ে সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন- ময়মনসিংহ মহানগর জাতীয় পার্টির সভাপতি তৃনমুল সংগঠক জননেতা জাহাঙ্গীর আহমেদ।

সংক্ষিপ্ত বক্তব্যে তিনি মরহুমের বিদেহী আত্নার মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে নেতৃবৃন্দ বলেন- জিয়াউদ্দিন বাবলু দীর্ঘদিন যাবৎ জাতীয় পার্টির বিভিন্ন পদে বলিষ্ঠ নেতৃত্বের অবদান রেখেছেন। বর্ষীয়ান এ রাজনীতিবিদের মৃত্যুতে রাজনৈতিক অঙ্গণে অপূরনীয় ক্ষতি হলো যা সহসা পূরণ হওয়ার নয়। জিয়াউদ্দিন আহমেদ বাবলুর অবদান জাতীয় পার্টি চিরদিন শ্রদ্ধার সাথে স্মরণ রাখবে।

এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন-মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল সেলিম,জেলা জাতীয় পার্টির সহসভাপতি সিনিয়র এডভোকেট সোহরাব উদ্দিন খান,যুগ্ম সাধারন সম্পাদক মোশাররফ হোসেন,শফিকুল আলম তপন, মহানগর জাতীয় পার্টির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম খোকন,জেলা জাতীয়পার্টির সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা জাতীয়পার্টি সাধারন সম্পাদক ইদ্রিশ আলী, জেলা জাতীয় পার্টির সহ সাধারণ সম্পাদক লাল মিয়া লাল্টু, জেলা জাতীয় যুব সংহতির সভাপতি আবজাল হোসেন হারুন, মহানগর জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান, জেলা জাতীয়পার্টির দপ্তর সম্পাদক ওয়াহিদুজ্জামান আরজু, জেলা জাতীয় ছাত্র সমাজের সভাপতি সাব্বির হোসেন বিল্লাল,মহানগর জাতীয় যুব সংহতির আহবায়ক হাজী হারুন, মহানগর জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি মোঃ বাদশাহ মিয়া,মহানগর জাতীয় পার্টির সহকারী সাধারণ সম্পাদক ইসহাক আলি, আসাদুজ্জামান রতন, শরীফ খান পাঠান মিল্টন , যুগ্ম সাংগঠনিক সম্পাদক বদরুজ্জামান সবুজ, অর্থ সম্পাদক শ্রী চন্দন কুমার পাল, যুগ্ম অর্থ সম্পাদক রফিকুল ইসলাম, যুগ্ম প্রচার সম্পাদক মমিনুল ইসলাম মানিক, যুগ্ম শ্রম সম্পাদক আসাদুল ইসলাম, ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা মহিবুল্লাহ, যুব বিষয়ক সম্পাদক মোঃ জালাল উদ্দীন, শিক্ষা বিষয়ক সম্পাদক রুকুনুজ্জামান জুয়েল, জেলা জাতীয় তরুন পার্টির আহবায়ক কাওসার আহম্মদ, ত্রিশাল উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক, সদর উপজেলা জাতীয় পার্টির নেতৃবৃন্দ ও ইউনিয়ন জাতীয় পার্টির নেতৃবৃন্দ।

সংক্ষিপ্ত আলোচনা শেষে দোয়া পরিচালনা করেন টাউন হলমোড় জামে মসজিদের ইমাম মাওলানা ফয়জুর রহমান ।

About Mizanur Rahman

Check Also

ময়মনসিংহে সরকারি জমি পাইয়ে দেওয়ার কথা বলে প্রতারণা করে লক্ষ-লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে শ্রমিকদল নেতা।।।

স্টাফ রিপোর্টারঃ ময়মনসিংহে বাংলাদেশ রেলওয়ের সরকারি জমি পাইয়ে দেওয়ার নামে প্রতারণা করে প্রায় ১৭ লক্ষ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!