Breaking News
Home / Uncategorized / দলমত নির্বিশেষে সবার সেবা করবো- ত্রিশালের কানিহারীতে চেয়ারম্যান উজ্জ্বল।।

দলমত নির্বিশেষে সবার সেবা করবো- ত্রিশালের কানিহারীতে চেয়ারম্যান উজ্জ্বল।।

আরিফ রববানী ময়মনসিংহ।।
ময়মনসিংহের ত্রিশাল উপজেলার কানিহারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক আশরাফ আলী উজ্জ্বল বলেছেন- আমি শাসক নয়, সেবক হয়ে থাকতে চাই। সবাইকে সঙ্গে নিয়ে কানিহারী ইউনিয়নর উন্নয়নে কাজ করব।তিনি বলেন, ‘আমি আপনাদেরই সন্তান,আপনাদেরই ভাই,মানুষ, আমি কানিহারী ইউনিয়নের চেয়ারম্যান এটা আমার বড় পরিচয় নয়,আমার বড় পরিচয় আমি সরকারের প্রতিনিধি ও আপনাদের সন্তান হয়ে মানুষের সেবায় কাজ করতে এসেছি।

বুধবার (২৯ শে সেপ্টেম্বর) রাত ৯ টায় ইউনিয়নের ৪,নং ওয়ার্ডের তিরখী গ্রামের ইন্তাজ আলীর বাড়ীতে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আবারো দ্বিতীয়বারের মত চেয়ারম্যান পদে সকলের দোয়া ও সহযোগিতা প্রত্যাশায় আয়োজিত মতবিনিময় সভায় চেয়ারম্যান আশরাফ আলী উজ্জ্বল এসব কথা বলেন।

স্থানীয় সমাজ সেবক আব্দুল মোতালেব এর সভাপতিত্বে ও ইউনিয়ন আওয়ামিলীগের সদস্য ইমরুল হাসান স্বপনের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন-
ইউনিয়ন আওয়ামিলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রববানী (রতন),বর্তমান সাংস্কৃতিক সম্পাদক সবুর আহমেদ, কৃষকলীগের সাধারণ সম্পাদক আবুল হোসেন, আহাম্মদাবাদ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি খোরশেদ আলম,নুরুল ইসলাম ঢালী,আব্দুল লতিফ,সাইফুল ইসলাম,জুনায়েদ ছিদ্দিকী,শরীফ মিয়া,আবল হোসেন,খোরশেদ আলম প্রমুখ।

এসময় চেয়ারম্যান উজ্জল বলেন-আমি সততা, নিষ্ঠা, আন্তরিকতার নিয়ে কানিহারী ইউনিয়নের উন্নয়নে কাজ করেছি, আগামী দিনেও করার সুযোগ চাই। কানিহারীর সামাজিক,রাজনীতিক, ব্যবসায়ী, সরকারি কর্মকর্তাসহ সব শ্রেণীপেশার মানুষের সমন্বয়ে সম্ভাবনাকে কাজে লাগিয়ে উন্নয়নশীল কানিহারী করতে চাই। সভায় অন্যান্যদের মাঝে স্থানীয় রাজনৈতিক সামাজিক ও বিভিন্ন পেশাশ্রেণীর ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

About Mizanur Rahman

Check Also

দালাল মুক্ত ভূমি অফিস করতে কাজ করছেন ভূমি কর্মকর্তা লুৎফর রহমান

স্টাফ রিপোর্টারঃ ময়মনসিংহের সদর উপজেলার ভাবখালী ইউনিয়ন ভূমি অফিস দালাল মুক্ত বললেন ভূমি কর্মকর্তা। সম্প্রতি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!