আরিফ রববানী ময়মনসিংহ।।
ময়মনসিংহের ভালুকায় কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেলকে ফলেল শুভেচ্ছা জানিয়েছেন নেতাকর্মীরা।
শুক্রবার (২৪শে সেপ্টেম্বর) কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেলসহ নেতৃবৃন্দ ময়মনসিংহ মহানগর আওয়ামীলীগের বর্ধিত সভায় যোগদানের উদ্দেশ্যে ময়মনসিংহে আসার পথে ভালুকা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান, সাবেক ছাত্রনেতা,জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক,তরুণ রাজনীতিবিদ রফিকুল ইসলাম পিন্টু’র নেতৃত্বে এই ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
এসময় ভালুকা বাসটেন্ডে প্রচুর সংখ্যক নেতাকর্মীদের সমাগম হলে সংক্ষিপ্ত পথ সভায় কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল বলেন-বাংলাদেশ আওয়ামী লীগের হাত ধরে বঙ্গবন্ধুর নেতৃত্বে স্বাধীনতা এসেছে, সেই দলটির নেতৃত্বেই অর্থনৈতিক মুক্তি তথা সমৃদ্ধ দেশের দিকে এগিয়ে যাচ্ছে দেশ। বর্তমানে যার নেতৃত্ব দিচ্ছেন বঙ্গবন্ধুকন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা।তিনি দ্বিধা-দ্বন্ধ ভূলে কাঁধে-কাঁধ মিলিয়ে সকলে ঐক্যবদ্ধ হয়ে আগামী দিনে জাতির জনকের স্বপ্নের সুখী-সমৃদ্ধ সোনার বাংলা বিনির্মানে আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রমকে আরো এগিয়ে নিতে নেতাকর্মীদের প্রতি আহবান জানান।এসময় নেতাকর্মীরা দলের আসন্ন কাউন্সিলে ভালুকা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম এগিয়ে নিতে দলের দুঃসময়ের কান্ডারী ও নির্যাতিত নেতা বর্তমান ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু কে উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক পদে দায়িত্ব দেওয়ার দাবী জানিয়ে বিভিন্ন শ্লোগানে মেতে উঠেন। এর আগে কেন্দ্রীয় নেতৃবৃন্দের ময়মনসিংহে আগমন উপলক্ষে ভালুকায় নেতাকর্মীদের নিয়ে আনন্দ মিছিল ও শোভাযাত্রা করেন পিন্টু।
উল্লেখ্য ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভা উপলক্ষে ময়মনসিংহে যাচ্ছেন কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি,সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, সংস্কৃতি সম্পাদক অসিম কুমার উকিল এমপি,কেন্দ্রীয় সদস্য মারুফা আক্তার পপি ও রেমন্ড আরেং প্রমুখ।
www.dailyamaderbani.com দেশ ও জনগণের কথা বলে