Breaking News
Home / Uncategorized / ভেদাবেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে আগামীতে যে কোন নির্বাচনে নৌকার বিজয়ী করতে হবে- ময়মনসিংহে মতিয়া চৌধুরী।।

ভেদাবেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে আগামীতে যে কোন নির্বাচনে নৌকার বিজয়ী করতে হবে- ময়মনসিংহে মতিয়া চৌধুরী।।

আরিফ রববানী,ময়মনসিংহ
বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য অগ্নিকন্যা বেগম মতিয়া চৌধুরী এমপি বলেছেন, সকল ভেদাবেদ ও মতবিরোধ ভুলে ঐক্যবদ্ধ হয়ে আগামীতে যে কোন নির্বাচনে নৌকার বিজয়কে নিশ্চিত করার মধ্য দিয়ে জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করতে হবে। শেখ হাসিনার বলিষ্ট নেতৃত্ব দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে।

তিনি শুক্রবার(২৪শে সেপ্টেম্বর) বিকালে নগরীর জোবেদা কমিউনিটি সেন্টারে বাংলাদেশ আওয়ামীলীগ ময়মনসিংহ মহানগর শাখার বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
মহানগর আওয়ামীলীগের সভাপতি এহতেশামুল আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহিত উর রহমান শান্ত’র সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি, সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, সাংস্কৃতিক সম্পাপদক বাবু অসীম কুমার উকিল এমপি, কার্যনির্বাহী সদস্য মারুফা আক্তার পপি, উপাধ্যক্ষ রেমন্ড আরেং। সভায় ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট জহিরুল হক খোকা, ময়মনসিংহ সিটি মেয়র ও মহানগর আওয়ামীলীগের সহ সভাপতি ইকরামুল হক টিটু, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবুমহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। বর্ধিত সভাকে কেন্দ্র করে নগরীর বিভিন্ন ওয়ার্ড থেকে নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল সহকারে জোবেদা কমিটিনিটি সেন্টারের সামনে আসার চেষ্ঠা করেন। সভাকে কেন্দ্র করে সকল ধরণের গোলযোগ, হট্টগোলরোধ এবং আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নগরীর বাতির কল মোড়ে এবং টাটুনহল মোড়ে পুলিশী বেরিকেট দেয়। এর আগে শুধুমাত্র নগর ও ওয়ার্ড আওয়ামীলীগের নেতৃবৃন্দের মাঝে সভায় উপস্থিতি এবং দলীয় শৃংখলা বজায় রাখতে কার্ড বিতরণ করা হয়। কার্ডধারী নেতৃবৃন্দ পুলিশী বেরিকেট পেরিয়ে শৃংখলার সাথে সভাস্থলে উপস্থিত হন। এরপরও কোতোয়ালী পুলিশের দায়িত্বশীল, চৌকস ওসি শাহ কামাল আকন্দের নেতৃত্বে থানা ও ডিবি পুলিশ সভাস্থল ও আশপাশ এলাকা কড়া নজরদারি করেন।

About Mizanur Rahman

Check Also

ময়মনসিংহে সরকারি জমি পাইয়ে দেওয়ার কথা বলে প্রতারণা করে লক্ষ-লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে শ্রমিকদল নেতা।।।

স্টাফ রিপোর্টারঃ ময়মনসিংহে বাংলাদেশ রেলওয়ের সরকারি জমি পাইয়ে দেওয়ার নামে প্রতারণা করে প্রায় ১৭ লক্ষ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!