Breaking News
Home / Uncategorized / থানার সেবার মান বৃদ্ধিতে বিট পুলিশিংকে শক্তিশালী করতে সহযোগীতা চাই -ওসি শাহ কামাল আকন্দ।।

থানার সেবার মান বৃদ্ধিতে বিট পুলিশিংকে শক্তিশালী করতে সহযোগীতা চাই -ওসি শাহ কামাল আকন্দ।।

আরিফ রববানী ময়মনসিংহ।।
পুলিশ মানেই সেবা এই মূলমন্ত্রকে সামনে রেখে জনসাধারনকে সর্বদা আইনের সেবা দিয়ে যাচ্ছে কোতোয়ালী মডেল থানার পুলিশ সদস্যরা।
আগামীতে সমাজ থেকে মাদক, সন্ত্রাস, জঙ্গি,ইভটিজিং, বাল্যবিবাহ সহ বিভিন্ন অপরাধ মোলক কর্মকান্ডকে আরো প্রতিহত করতে প্রত্যেক জনগোষ্ঠীকে ঐক্যবদ্ধ হয়ে পুলিশ কে সহযোগিতা করার আহবান জানিয়েছেন ময়মনসিংহের কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ ওসি শাহ কামাল আকন্দ।

বৃহস্পতিবার (২৩ই সেপ্টেম্বর) বিকালে ময়মনসিংহ
সিটি কর্পোরেশনের ১৩ নং বিট এলাকা (বাশবাড়ি কলোনিতে) আয়োজিত আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় সভাপতি হিসাবে বক্তব্য প্রদানকালে ওসি কামাল এসব কথা বলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মোঃ আলাউদ্দিন বলেন, উন্নয়নের পুর্ব শর্ত হলো আইন শৃংখলা নিয়ন্ত্রণ ও স্থিতিশীল পরিবেশ। আইন শৃংখলা নিয়ন্ত্রণে রাখতে হলে চোর, ছিনতাইকারী, মাদক ব্যবসায়ী, গরু চুরি রোধ করতে হবে। বিট পুলিশিং হলো, মানুষের দোরগোড়ায় পুলিশী সেবা পৌঁছে দেয়া। ছোট খাট অপরাধের জন্য কাউকে থানায় অর্থ ও সময় নষ্ট করতে হবেনা। প্রতিটি বিটে একজন করে পুলিশ অফিসার দায়িত্বে রয়েছেন। ঐ অফিসারের কাছে অভিযোগ করা হলে তিনি এলাকায় বসে স্থানীয়দের সহায়তায় ঘটনা নিস্পত্তি করে দিবেন। আর সম্ভব না হলে আইনী ব্যবস্থা নেয়া হবে। এতে মামলার সংখ্যা কমে আসবে। পাশাপাশি জন হয়রানী এবং আর্থিক অপচয় রোধ হবে।

ওসি শাহ কামাল আকন্দ সভাপতির বক্তব্যে আরো জানান,কোতোয়ালী মডেল থানা পুলিশের প্রত্যেকটি ইউনিটের সেবার মান বৃদ্ধি করতে বিট পুলিশিং কার্যক্রম কে শক্তিশালী করতে কার্যক্রম চলছে। তিনি বলেন- কোতোয়ালী মডেল থানার পুলিশ সদস্যরা সর্বদাই জনগনের সেবায় জনগনের প্রত্যাশা মিটাতে কাজ করে যাচ্ছেন। শুধু তাই নয়, প্রতিকুল পরিস্থিতিতেও থানা পুলিশের পদক্ষেপে থানা দালাল মুক্ত হয়েছে। ভূমি দস্যুদের নিয়ন্ত্রন করা সম্ভব হয়েছে। আগত দর্শনার্থীদের আইনের সেবায় আধুনিক সেবা নিশ্চিত করা হয়েছে। থানা পুলিশের প্রতিটি সদস্যের কঠোর পরিশ্রমে কোতোয়ালী মডেল থানা এলাকা আইন শৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে উন্নত হয়েছে। চুরি ডাকাতি, ছিনতাইয়ের মতো ঘটনা আগের চেয়ে অনেক কমেছে। এই এলাকার সন্ত্রাস,মাদক
,জঙ্গিবাদ,ইভটিজিং,বাল্যবিবাহ, নারী ও শিশু নির্যাতন সহ অপরাধ নির্মুলে আমাকে এবং আমার টিমের সকল সদস্যকে আপনারা সর্বাত্মক সহযোগীতা করবেন আমি কোতোয়ালী মডেল থানাবাসীর প্রতি এমনটাই আশা করছি। সামনের সময়গুলোতেও আমি মডেল থানার জনগন, সুশীল সমাজ, সাংবাদিকবৃন্দ সহ সংশ্লিষ্ট সকলকে নিয়ে মডেল থানার আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে কাজ করতে চাই। সকলের দোয়া ভালোবাসা ও সহযোগীতা চাই।

About Mizanur Rahman

Check Also

ময়মনসিংহে সরকারি জমি পাইয়ে দেওয়ার কথা বলে প্রতারণা করে লক্ষ-লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে শ্রমিকদল নেতা।।।

স্টাফ রিপোর্টারঃ ময়মনসিংহে বাংলাদেশ রেলওয়ের সরকারি জমি পাইয়ে দেওয়ার নামে প্রতারণা করে প্রায় ১৭ লক্ষ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!