Breaking News
Home / Uncategorized / ময়মনসিংহে দীপু মনির আগমনে ঘাগড়া ইউপি চেয়ারম্যান সাজুর শুভেচ্ছা।।

ময়মনসিংহে দীপু মনির আগমনে ঘাগড়া ইউপি চেয়ারম্যান সাজুর শুভেচ্ছা।।

ময়মনসিংহে আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষামন্ত্রী ডা.দীপু মনির আগমন উপলক্ষে মিছিল মিটিংগে সরগরম হয়ে উঠেছে এলাকা। সড়ক ও মহাসড়কে নির্মান করা হচ্ছে শুভেচ্ছা ও অভিনন্দন সম্বলিত তোরণ। ময়মনসিংহ মহানগরী ছাড়াও জেলার বিভিন্ন উপজেলায় চলছে প্রচার মিছিল,বর্ধিত সভা,মতবিনিময় ও মাইকিং। এছাড়াও জনসভা সফল করার আহবান ও মন্ত্রীকে স্বাগত জানিয়ে ব্যানার, পোস্টার ও ফেস্টুনে ছেয়ে গেছে পথ-ঘাট ও বিভিন্ন গুরুত্বপূর্ন এলাকা। এবং আওয়ামী লীগের অঙ্গসংগঠন নেতাকর্মীদের মধ্যে সৃষ্টি হয়েছে প্রাণের সঞ্চার। শিক্ষামন্ত্রীর ঘিরে আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থক ছাড়াও সাধারণ মানুষের মধ্যে উচ্ছ্বাস-উদ্দীপনা দেখা দিয়েছে। প্রিয় নেত্রীর আগমন উপলক্ষে সদর উপজেলার ১১নং ঘাগড়া ইউনিয়ন আ.লীগের উদ্যোগে আওয়ামী লীগ নেত্রী ও শিক্ষামন্ত্রী দীপু মনির আগমন ও বিশাল জনসভাকে সাফল্য মন্ডিত করতে প্রচার মিছিল বিশাল শোডাউনে তাকে স্বাগত জানানোর প্রস্তুতি নিচ্ছে আওয়ামী লীগ সভাপতি ও ঘাগড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শাজাহান সরকার সাজু ও সাধারন সম্পাদক জহিরুল হক কাজল। শিক্ষা মন্ত্রী কে স্বাগতম জানাতে ব্যানার ফেস্টুন,গেইট সহ বিভিন্ন আয়োজন করেছে ঘাগড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব শাজাহান সরকার সাজু। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে নেত্রীর সম্মানার্থে নির্মান করা হয়েছে বিশাল স্বাগত গেইট।

প্রসঙ্গত, আগামী ২৪ সেপ্টেম্বর শুক্রবার শিক্ষামন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক ড.দীপু মনি ময়মনসিংহে আসবেন একদিনের সফরে। সেদিন বেলা ২.৩০ঘটিলকায় তিনি ময়মনসিংহের জোবেদা কমিউনিটি সেন্টারে মহানগর আওয়ামী লীগ আয়োজিত বর্ধিত সভায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন।

About Mizanur Rahman

Check Also

ময়মনসিংহে সরকারি জমি পাইয়ে দেওয়ার কথা বলে প্রতারণা করে লক্ষ-লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে শ্রমিকদল নেতা।।।

স্টাফ রিপোর্টারঃ ময়মনসিংহে বাংলাদেশ রেলওয়ের সরকারি জমি পাইয়ে দেওয়ার নামে প্রতারণা করে প্রায় ১৭ লক্ষ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!