Breaking News
Home / Uncategorized / ভালুকায় হবিরবাড়ী ইউনিয়নে চেয়ারম্যান পদে জনগণের মুখে-মুখে সোহেল খানের নাম।।

ভালুকায় হবিরবাড়ী ইউনিয়নে চেয়ারম্যান পদে জনগণের মুখে-মুখে সোহেল খানের নাম।।

আরিফ রববানী ময়মনসিংহ।।
ময়মনসিংহের ভালুকা উপজেলাধীন হবিরবাড়ী ইউনিয়ন পরিষদের আগামী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচন করার জন্য আওয়ামী লীগের প্রার্থী হিসাবে দীর্ঘদিন যাবৎ মাঠ চষে বেড়াচ্ছেন সাবেক কৃষকলীগ নেতা ও বঙ্গবন্ধু সৈনিক লীগ ময়মনসিংহ জেলা শাখার সাধারণ সম্পাদক মাজহারুল আনোয়ার সোহেল খান। তিনি দীর্ঘদিন যাবৎ হবিরবাড়ী ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক সহ বিভিন্ন সামাজিক কর্মকান্ডে সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন। তার প্রার্থীতায় হবিরবাড়ী ইউনিয়নে সর্বস্তরের জনতার মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা মুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। আসন্ন ইউনিয়ন পরিষদের নির্বাচনে হবিরবাড়ী ইউনিয়নে চেয়ারম্যান পদে জনগণের মুখে-মুখে আলোচিত হচ্ছে সোহেল খানের নাম।।

তিনি জানান, বাংলাদেশ আওয়ামী লীগ থেকে যদি আমাকে নৌকা প্রতীক মনোনয়ন দেওয়া হয় আমি আমার জনপ্রিয়তা ও ভালোবাসা দিয়ে জনগণের কাছ থেকে শতভাগ ভোট নিশ্চিত করে বিজয় লাভ করতে পারবো এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে ও ময়মনসিংহের ভালুকা আসনের সংসদ সদস্য কাজিম উদ্দিন আহমেদ ধনু এর উন্নয়নের আদর্শকে বুকে নিয়ে সারা জীবন আওয়ামী লীগের জন্য কাজ করে যাব এবং একজন সেবক হয়ে মানুষের মাঝে বেঁচে থাকব। জনকল্যাণে সরকারের সকল প্রকার উন্নয়নমূলক কর্মকাণ্ড কে জনগণের দোরগোড়ায় পৌছে দিবো ইনশাআল্লাহ।

এ ব্যাপারে ইউনিয়নের সাধারণ জনগণ জানান,
মাজহারুল আনোয়ার সোহেল খান লোক হিসেবে ভালো। তাকে আগামী দিনে যদি বাংলাদেশ আওয়ামী লীগ থেকে মনোনয়ন দেওয়া হয় তবে সে বিজয় লাভ করে ভালুকার হবিরবারী ইউনিয়ন বাসীর পাশে থাকবে।

তবে মনোনয়নের ব্যাপারে মাজহারুল আনোয়ার সোহেল খান আরও জানান , দল যাকে মনোনয়ন দেবে আমি তার নির্বাচন করব এ কথার কোনো নড়চড় হবে না। আমি বিগত দিনেও দল যাকে মনোনয়ন দিয়েছে তার হয়ে নির্বাচনে সহযোগিতা করেছি । তবে এবার আমি আশাবাদী দল আমাকে মনোনয়ন দিবে এবং আমি হবিরবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান হয়ে ইউনিয়ন বাসীর একজন সেবক হিসেবে তাদের পাশে থাকতে পারবো ।

About Mizanur Rahman

Check Also

ময়মনসিংহে সরকারি জমি পাইয়ে দেওয়ার কথা বলে প্রতারণা করে লক্ষ-লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে শ্রমিকদল নেতা।।।

স্টাফ রিপোর্টারঃ ময়মনসিংহে বাংলাদেশ রেলওয়ের সরকারি জমি পাইয়ে দেওয়ার নামে প্রতারণা করে প্রায় ১৭ লক্ষ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!