Breaking News
Home / Uncategorized / সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শাহানশাহকে নৌকার মাঝি হিসাবে চান ভোটাররা।

সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শাহানশাহকে নৌকার মাঝি হিসাবে চান ভোটাররা।

আরিফ রববানী,ময়মনসিংহ
ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বইলর ইউনিয়ন পরিষদ নির্বাচনে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকার মাঝি হতে চান ইউনিয়ন আওয়ামী লীগ নেতা, সৎ, নিষ্ঠাবান ও বলিষ্ঠ রাজনীতিবিদ ও তরুণ সমাজ সেবক খন্দকার মশিহুর রহমান শাহানশাহ।

খোঁজ নিয়ে জানা গেছে, আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী খন্দকার মশিহুর রহমান শাহানশাহ বইলর ইউনিয়নের সাধারণ মানুষদের দীর্ঘ দিন ধরে সাহায্য সহযোগীতা করে আসছেন। করোনা কালেও তিনি অনেক পরিবারকে সহযোগীতা করেছেন। খন্দকার মশিহুর রহমান শাহানশাহ এবার নৌকা মার্কার চেয়ারম্যান প্রার্থী হলে বইলর ইউনিয়নবাসীর উন্নয়ন ঘটবে বলে মনে করেন এলাকাবাসী। ইউনিয়নের প্রতিটি পাড়া মহল্লায় তার সমর্থনে ভোটারদের ব্যাপক আলোচনা চলছে। বর্তামান সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতেই শাহানশাহকে নৌকার মাঝি হিসাবে পেতে চান বইলরের সাধারণ ভোটাররা।

খন্দকার মশিহুর রহমান শাহানশাহ বলেন, ‘আমি এলাকার জনগণের সুখে দুঃখের সাথী হিসেবে দীর্ঘ দিন ধরে কাজ করে যাচ্ছি। তাই বর্তমান সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আমি নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী।’ তিনি উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে।

তিনি আরো বলেন, উন্নয়নই আমার মূল লক্ষ্য। আমি নির্বাচিত হলে অসহায় মানুষের পাশে থেকে তাদের কল্যাণে কাজ করব। দুর্নীতি, মাদক, সন্ত্রাসসহ সব অন্যায় অনিয়মের বিরুদ্ধে ইউনিয়নের সবাইকে সঙ্গে নিয়ে আন্দোলন গড়ে তুলব।’ চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন পাওয়ার ব্যাপারে আমি খুবই আশাবাদী। ।

About Mizanur Rahman

Check Also

ময়মনসিংহে সরকারি জমি পাইয়ে দেওয়ার কথা বলে প্রতারণা করে লক্ষ-লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে শ্রমিকদল নেতা।।।

স্টাফ রিপোর্টারঃ ময়মনসিংহে বাংলাদেশ রেলওয়ের সরকারি জমি পাইয়ে দেওয়ার নামে প্রতারণা করে প্রায় ১৭ লক্ষ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!