Breaking News
Home / Uncategorized / ময়মনসিংহের নান্দাইলে বাংলাদেশ তৃণমূল সাংবাদিক কল্যাণ সোসাইটি’র আলোচনা সভা অনুষ্ঠিত।

ময়মনসিংহের নান্দাইলে বাংলাদেশ তৃণমূল সাংবাদিক কল্যাণ সোসাইটি’র আলোচনা সভা অনুষ্ঠিত।

গোলাম কিবরিয়া পলাশ, ময়মনসিংহ।
আজ ২১ সেপ্টেম্বর ২০২১ ইং মঙ্গলবার বাংলাদেশ তৃণমূল সাংবাদিক কল্যাণ সোসাইটি’র ময়মনসিংহ নান্দাইল উপজেলা শাখা কমিটির আলোচনা সভা নান্দাইল মডেল প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় নান্দাইল উপজেলা শাখার সভাপতি মোঃ মোখলেছুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন সমাজ রুপান্তর সংঘের সভাপতি এ হান্নান আল আজাদ,মডেল প্রেসক্লাব সভাপতি আহসান মাহমুদ কাদের ভূইয়া, সাধারন সম্পাদক সারোয়ার জাহান, উপদেষ্টা রেজাউল করিম শরিফ, যুগ্ম সস্পাদক রমিজ উদ্দিন, কোষাধ্যক্ষ মাহাবুব মুর্শেদ, সম্মানিত সদস্য হৃদয় হাসান, সাইফুল ইসলাম প্রমূখ।

জানা গেছে, বাংলাদেশ তৃণমূল সাংবাদিক কল্যাণ সোসাইটি’র ময়মনসিংহ জেলা কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক শফিকুল ইসলাম এর বিরুদ্ধে ৩১ আগস্ট ২০২১ ও জেলা কমিটির প্রচার সম্পাদক শামসুল আলম এর বিরুদ্ধে ২৪ আগস্ট ২০২১ তারিখে ময়মনসিংহ বিজ্ঞ সাইবার ট্রাইব্যুনাল আদালতে ডিজিটাল নিরাপত্তা আইনে মিথ্যা বানোয়াট মামলা দায়ের করে।

এরই অংশ হিসাবে বাংলাদেশ তৃণমূল সাংবাদিক কল্যাণ সোসাইটি’র নান্দাইল উপজেলা শাখা কমিটির নেতৃবৃন্দ ময়মনসিংহে ২ জন সাংবাদিকদের নামে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করার তীব্র নিন্দা জানান। সেই সাথে অবিলম্বে মামলা প্রত্যাহারের দাবীও জানান। অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ তৃণমূল সাংবাদিক কল্যাণ সোসাইটি’র নান্দাইল উপজেলা শাখা কমিটির সাধারণ সম্পাদক আকরাম হোসেন।

About Mizanur Rahman

Check Also

ময়মনসিংহে সরকারি জমি পাইয়ে দেওয়ার কথা বলে প্রতারণা করে লক্ষ-লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে শ্রমিকদল নেতা।।।

স্টাফ রিপোর্টারঃ ময়মনসিংহে বাংলাদেশ রেলওয়ের সরকারি জমি পাইয়ে দেওয়ার নামে প্রতারণা করে প্রায় ১৭ লক্ষ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!