Breaking News
Home / Uncategorized / তালামীযে ইসলামিয়া বারহাট্টা উপজেলা শাখার কাউন্সিল সম্পন্ন সভাপতি সামাদ ও সম্পাদক মাছুম।

তালামীযে ইসলামিয়া বারহাট্টা উপজেলা শাখার কাউন্সিল সম্পন্ন সভাপতি সামাদ ও সম্পাদক মাছুম।

স্টাফ রিপোর্টের,

বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া নেত্রকোনা জেলাধীন বারহাট্টা উপজেলা শাখার ২০২১-২২ সেশনের কাউন্সিল সম্পন্ন হয়েছে।
৭ সেপ্টেম্বর, মঙ্গলবার, বাদ মাগরিব এ কাউন্সিল অনুষ্ঠিত হয়।

কাউন্সিল অধিবেশনে নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের নেত্রকোনা জেলা সভাপতি আব্দুস সামাদ ও সাধারণ সম্পাদক মাছুম আহমদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের মোহনগঞ্জ উপজেলা শাখার সভাপতি কাওছার আহমদ, আটপাড়া উপজেলা শাখার সভাপতি হোসাইন আহমদ ও মদন উপজেলা শাখার সভাপতি মাহমুদুল হাসান সোহান।

কাউন্সিলে সর্বসম্মতিক্রমে রুহুল আমিনকে সভাপতি, সজীব হাসানকে সাধারণ সম্পাদক ও রফিকুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক মনোনীত করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

কমিটির অন্যান্য দায়িত্বশীলবৃন্দ হলেন সহ-সভাপতি তরিকুল ইসলাম, আব্দুল গফফার, সহ-সাধারণ সম্পাদক আওলাদ হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক জুবায়ের আহমদ, প্রচার সম্পাদক আনিস আহমদ, সহ-প্রচার সম্পাদক সারোয়ার জাহান, অর্থ সম্পাদক মুস্তফা কামাল, অফিস সম্পাদক মিজানুর রহমান, সহ-অফিস সম্পাদক মাহবুবুর রহমান, প্রশিক্ষণ সম্পাদক নূর মোহাম্মদ, সহ-প্রশিক্ষণ সম্পাদক আল মুজাহিদ, শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মাহফুজুর রহমান, সহ-শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক সানোয়ার হোসেন, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মুহিউদ্দিন, সহ-তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আবুল বাশার, সদস্য আকরাম শেখ, সজীব মিয়া ও তানভীর শেখ।

About Mizanur Rahman

Check Also

ময়মনসিংহে সরকারি জমি পাইয়ে দেওয়ার কথা বলে প্রতারণা করে লক্ষ-লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে শ্রমিকদল নেতা।।।

স্টাফ রিপোর্টারঃ ময়মনসিংহে বাংলাদেশ রেলওয়ের সরকারি জমি পাইয়ে দেওয়ার নামে প্রতারণা করে প্রায় ১৭ লক্ষ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!