মোঃ আরিফ রববানী ময়মনসিংহ ত্রিশালের কানিহারী ইউনিয়নের বালিদীয়ায় প্রধানমন্ত্রীর উপহারের আশ্রয়ণ প্রকল্পে বসবাসকারী ৭ভূমিহীন গৃহহীন পরিবারের আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ শহিদদের আত্মার মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। স্বাধীনতার ৫০ বছর পর মুজিব জন্মশত বার্ষিকীতে মাথা গুজার ঠাই পেয়ে কৃতজ্ঞতা বসত জাতির পিতা ও তার জেষ্ঠ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্যের কামনায় আশ্রয়ণ প্রকল্পের এই গরীব দুঃস্থরা তাদের এই মিলাদ ও দোয়া কর্মসূচিতে অংশ গ্রহন করেন ত্রিশালের সুযোগ্য নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান।এর কিছুদিন পুর্বে তিনি তাদের হাতে জমির দলিল ও নির্মিত ঘর হস্তান্তর করে সর্বমহলে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন।
১৫ আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে দোয়া মাহফিল ও স্বল্প পরিসরে গনভোজের আয়োজন করলে ইউএনও মোস্তাফিজুর রহমান তাদের সাথে এই গণভোজের খাবার খেয়ে নিরহংকারী ও জনবান্ধব কর্মকর্তা হিসাবে ত্রিশালে আরো ব্যাপক প্রশংসার দাবীদার হন। তিনি প্রতিটি ঘর ঘুরে ফিরে দেখে তাদের সাথে একসাথে বসে হাল্কা খাবার ও ফটোসেশন করায় প্রকল্পের বাসিন্দারা তাকে একজন আপনজনের স্নেহ ভালবাসার বন্ধনে আবদ্ধ করেন।
অনুভূতি ব্যক্ত করতে যেয়ে একজন বলেন- আমাদের মতো মানুষের আমন্ত্রনে তিনি ছুটে আসবেন আমরা ভাবতেও পারিনি। এসময় ইউএনও তাদেরকে
স্মৃতিচিহ্ন হিসেবে জাতীয় শোক দিবসে ইউনিয়ন পরিষদের সহায়তায় দু’টি ফলজ বৃক্ষ ও রোপন করেন। এ সময় ইউপি চেয়ারম্যান আশরাফ আলী উজ্জল ও সংরক্ষিত মহিলা আসনের ইউপি সদস্য সহ গ্রামবাসীর একাংশ উপস্থিত ছিলেন। হতদরিদ্র এই মানুষগুলোর মুখের হাসি এবং অফুরন্ত ভালবাসায় শিক্ত হন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোস্তাফিজুর রহমান। ইউএনও তাদের এই ভালবাসায় কৃতজ্ঞতা প্রকাশ করেন।
www.dailyamaderbani.com দেশ ও জনগণের কথা বলে