Breaking News
Home / Uncategorized / মায়ের সুস্থতায় দোয়া চাইলেন সাদ এরশাদ এমপি।

মায়ের সুস্থতায় দোয়া চাইলেন সাদ এরশাদ এমপি।

প্রেস বিজ্ঞপ্তিঃ
বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদ এমপি’র আরোগ্য কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তাঁর সন্তান সাদ এরশাদ এমপি।

সোমবার (১৬ই আগষ্ট) বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় বিরোধীদলীয় নেতার সহকারী একান্ত সচিব,মামুন হাসান প্রেরিত এক বার্তায় তিনি জানান-
মাননীয় বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদ এমপি বর্তমানে ঢাকাস্থ সম্মিলিত সামরিক হাসপাতালে আইসিইউ তে চিকিৎসাধীন আছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে চিকিৎসা চলছে।তাঁর পুত্র রাহ্গীর আলমাহি সাদ এরশাদ এমপি বিরোধীদলীয় নেতার আরোগ্য কামনায় দেশবাসীর নিকট দোয়া চেয়েছেন।
উল্লেখ্য, বিরোধীদলীয় নেতার করোনাজনিত সমস্যা না থাকলেও ফুসফুসে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বৃদ্ধিজনিত সমস্যা রয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন।

About Mizanur Rahman

Check Also

ময়মনসিংহে সরকারি জমি পাইয়ে দেওয়ার কথা বলে প্রতারণা করে লক্ষ-লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে শ্রমিকদল নেতা।।।

স্টাফ রিপোর্টারঃ ময়মনসিংহে বাংলাদেশ রেলওয়ের সরকারি জমি পাইয়ে দেওয়ার নামে প্রতারণা করে প্রায় ১৭ লক্ষ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!