Breaking News
Home / Uncategorized / দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে ঘাগড়া ইউনিয়ন আওয়ামী লীগের জাতীয় শোক দিবস পালন।।

দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে ঘাগড়া ইউনিয়ন আওয়ামী লীগের জাতীয় শোক দিবস পালন।।

দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে ঘাগড়া ইউনিয়ন আওয়ামী লীগের জাতীয় শোক দিবস পালন।।

আরিফ রববানী ময়মনসিংহ।।
ময়মনসিংহের ঘাগড়া ইউনিয়ন পরিষদ ও ইউনিয়ন আওয়ামী লীগের পক্ষ থেকে ইউনিয়ন আওয়ামীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান সরকার সাজু ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক এবিএম জহিরুল ইসলাম কাজলের সার্বিক সহযোগিতায় ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড আওয়ামীলীগের উদ্যোগে হাজারো বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন,খতমে কোরআন ও দোয়া মাহফিলের আয়োজনসহ এতিম ও দুস্থদের মাঝে খাবার বিতরণসহ দিনব্যাপী নানা কর্মসূচীর মধ্য দিয়ে জাতীয় শোক দিবস পালন করেছে ইউনিয়ন আওয়ামী লীগ ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

১৫ ই আগস্ট সকালে বাংলাদেশ আওয়ামী লীগ ঘাগড়া ইউনিয়ন শাখার সভাপতি আলহাজ্ব শাজাহান সরকার সাজু ও সাধারণ সম্পাদক এবিএম জহিরুল ইসলাম কাজলেট নেতৃত্বে নেতৃবৃন্দ বিশাল মিছিল সহকারে ঘাগড়া ইউনিয়ন পরিষদ স্থলে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।দুপুরে নেতাকর্মীরা শোক দিবস উপলক্ষে ইউনিয়ন আওয়ামীলীগ ও বিভিন্ন অঙ্গসংগঠন কর্তৃক আয়োজিত বিভিন্ন কর্মসূচীতে অংশগ্রহণ করেন।

দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষে বিভিন্ন ওয়ার্ডে জাতির জনকের আত্মার মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করাসহ বিভিন্নস্তরের মানুষের সাথে মতবিনিময় তথা আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কর্মসুচী গুলোর মাঝে ইউনিয়ন পরিষদ চত্বরে ঘাগড়া ইউনিয়ন পরিষদের আয়োজনে, ইউনিয়নের পাড়াইল বাজার আওয়ামী লীগ নেতা হান্নান সরকার বাবুল ও বাসির উদ্দীনের যৌথ আয়োজনে ,চৌরাস্তা বাজারে,মড়াকুড়ি বাজার,গোপাল নগর বাজার,তালতলা বাজার,উজান ঘাগড়া কসাই বাড়ী মোড়ে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের উদ্যোগে সুহিলা বুধবাড়িয়া বাজারে,গোপাল নগর কারির মোড়ে আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলামের উদ্যোগে, সুহিলা আনিছের মেইল মোড়ে, ইউনিয়নে ৮নং ওয়ার্ড মাজিহাটি শান্তি নগর বাজারে ওয়ার্ড আওয়ামিলীগের সভাপতি আব্দুল কাইয়ুম দুলু হাজী,সাধারণ সম্পাদক আব্দুল লতিফ মন্ডলের যৌথ উদ্যোগে, ১নং ওয়ার্ড পুটিয়ালীর চর মোল্লাবাড়ী মোড়ে,বাড়েরার পাড় কমিউনিটি ক্লিনিক সংলগ্ন মোড়ে,বেলতলী সুইজ গেইট মোড়ে,৯০নং বাড়েরার পাড় সরকারী প্রাথমিক বিদ্যালয়ে, সাবেক ছাত্রনেতা ফয়জুর রহমান মারুফের উদ্যোগে ভাটি ঘাগড়া চৌরাস্তা মোড়ে,উজান ঘাগড়ায় মাসুদ মেম্বারের বাড়ী সংলগ্ন মোড়ে,ধারিয়া কান্দা পাইন্না বাড়ী মোড়ে,আকবর বেপারী বাড়ীর মোড়ে,মোল্লাবাড়ী পুটিয়ালী চরে,ইউনিয়নের ১,২,৩ নং ওয়ার্ড সংরক্ষিত আসনের মহিলা মেম্বারের বাড়ী সংলগ্ন মোড়সহ ইউনিয়নের প্রায় ৩০টি গুরুত্বপূর্ণ পয়েন্টে জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা,মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

দিনভর এসব আয়োজনে যথা সময়ে উপস্থিত থেকে কর্মসূচি কে সফল করতে ইউনিয়নের এক প্রান্ত থেকে অপর প্রান্তে বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিত হয়ে মিলাদ ও দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন প্রধান অতিথি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাফ হোসাইন।
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শাজাহান সরকার সাজু ও সাধারণ সম্পাদক এবি এম জহিরুল হক কাজল। মিলাদ ও দোয়া শেষে শতাধিক এতিম ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করে বিভিন্ন ওয়ার্ড আওয়ামিলীগের নেতাকর্মীরা।

About Mizanur Rahman

Check Also

ময়মনসিংহে সরকারি জমি পাইয়ে দেওয়ার কথা বলে প্রতারণা করে লক্ষ-লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে শ্রমিকদল নেতা।।।

স্টাফ রিপোর্টারঃ ময়মনসিংহে বাংলাদেশ রেলওয়ের সরকারি জমি পাইয়ে দেওয়ার নামে প্রতারণা করে প্রায় ১৭ লক্ষ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!