Breaking News
Home / Uncategorized / শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে- আশরাফ হোসাইন।।

শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে- আশরাফ হোসাইন।।

আরিফ রববানী ময়মনসিংহ।।
ময়মনসিংহ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও মহানগর আওয়ামিলীগের যুগ্ম সাধারন সম্পাদক আশরাফ হোসাইন বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব এই স্বাধীন বাংলার জন্মদাতা,তার জন্ম না হলে আমরা এ স্বাধীন বাংলাদেশ পেতাম না। তিনি এই এদেশ ও দেশের মানুষকে পাকিস্তানিদের অত্যাচার থেকে রক্ষা করতেই মুক্তিযোদ্ধের ডাক দিয়েছিলেন।

রবিবার (১৫ই আগষ্ট) বিকালে ঘাগড়া ইউনিয়নের ৮নং ওয়ার্ড মাজিহাটি শান্তি নগর বাজারে ওয়ার্ড আওয়ামিলীগের উদ্যোগে বঙ্গবন্ধুর ৪৬তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ওয়ার্ড আওয়ামিলীগের সভাপতি আব্দুল কাইয়ুম দুলুর সভাপতিত্বে ও হাজী,সাধারণ সম্পাদক আব্দুল লতিফ মন্ডলের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ঘাগড়া ইউনিয়ন আওয়ামিলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শাজাহান সরকার সাজু, সাধারণ সম্পাদক এবিএম জহিরুল ইসলাম কাজলসহ উপজেলা ও ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

আশরাফ হোসাইন বলেন, বাংলার দুঃখী মানুষের ক্ষুধা ও দারিদ্র থেকে মুক্তি দিতে নিজের জীবনের সব সুখ-আরাম বিসর্জন দিয়েছেন বঙ্গবন্ধু। এই দেশ স্বাধীন করার জন্য বঙ্গবন্ধু একাধিকবার জেল খেটেছেন। তাই বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে। বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সবাইকে বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তাহলেই বাংলাদেশ সোনার বাংলায় রূপান্তরিত হবে। পরে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হলে দোয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রুহের মাহফেরাত কামনা করাসহ বঙ্গবন্ধুর কন্যা বিশ্বসেরা প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার সুস্বাস্থ্য কামনা করা হয়।পরে উপস্থিত সকলের মাঝে গণভোজ বিতরণ করা হয়।
প্রধান অতিথি আশরাফ হোসাইন সকাল থেকেই বিভিন্ন অনুষ্ঠানে যোগদান করেন এবং উক্ত অনুষ্ঠানের পরেও ইউনিয়নের গোপাল নগর কারির মোরে আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলামের উদ্যোগে আয়োজিত ও পাড়াইল বাজারে আওয়ামী লীগ হান্নান সরকার বাবুল ও বাসির উদ্দীনের উদ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে অংশ গ্রহণ করেন।

About Mizanur Rahman

Check Also

ময়মনসিংহে সরকারি জমি পাইয়ে দেওয়ার কথা বলে প্রতারণা করে লক্ষ-লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে শ্রমিকদল নেতা।।।

স্টাফ রিপোর্টারঃ ময়মনসিংহে বাংলাদেশ রেলওয়ের সরকারি জমি পাইয়ে দেওয়ার নামে প্রতারণা করে প্রায় ১৭ লক্ষ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!