Breaking News
Home / Uncategorized / জাতীয় শোক দিবসে আসাদুজ্জামান খান জাহাঙ্গীর এর পক্ষ হতে দোয়া ও মিলাদ মাহফিল।

জাতীয় শোক দিবসে আসাদুজ্জামান খান জাহাঙ্গীর এর পক্ষ হতে দোয়া ও মিলাদ মাহফিল।

গোলাম কিবরিয়া পলাশ, ময়মনসিংহ।
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি, বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আজ ১৫ আগস্ট ২০২১ খ্রিঃ রবিবার ৩১নং ওয়ার্ড কৃষক লীগের কার্যালয়ে ৩১নং ওয়ার্ডের কৃষক লীগের সভাপতি আসাদুজ্জামান খান জাহাঙ্গীর এর উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

জানা গেছে, ময়মনসিংহ সিটি কর্পোরেশন এর ৩১ নং ওয়ার্ডের কৃষক লীগের সভাপতি আসাদুজ্জামান খান জাহাঙ্গীর এর সভাপতিত্বে উক্ত মিলাদ মাহফিলে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ মহানগর কৃষক লীগের সংগ্রামী সভাপতি জনাব এ বি সিদ্দিক, বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব আবুল হাসেম রায়হান, সভাপতি নূর আলী তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক খোকন তালুকদারসহ ৩১নং ওয়ার্ড কৃষক লীগের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

About Mizanur Rahman

Check Also

ময়মনসিংহে সরকারি জমি পাইয়ে দেওয়ার কথা বলে প্রতারণা করে লক্ষ-লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে শ্রমিকদল নেতা।।।

স্টাফ রিপোর্টারঃ ময়মনসিংহে বাংলাদেশ রেলওয়ের সরকারি জমি পাইয়ে দেওয়ার নামে প্রতারণা করে প্রায় ১৭ লক্ষ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!