স্টাফ রিপোর্টের,
আগামী রবিবার ১৫ আগস্ট জাতীর জনক বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী পালন উপলক্ষে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে ময়মনসিংহ সদর উপজেলার ১১নং ঘাগড়া আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন। দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষে দিনব্যাপী কর্মসূচি শুরু হবে সকাল থেকে। এতে বিভিন্ন ওয়ার্ডে জাতির জনকের আত্মার মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করাসহ বিভিন্নস্তরের মানুষের সাথে মতবিনিময় তথা আলোচনা সভা অনুষ্ঠিত হবে। ঘাগড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শাজাহান সরকার সাজু ও সাধারণ সম্পাদক জহিরুল হক কাজল জানান- ১৫ই আগষ্ট উদযাপন উপলক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনায় ইউনিয়ন ব্যাপী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শাজাহান সরকার সাজুর সার্বিক সহযোগিতায় বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দের আয়োজনে ঘাগড়া ইউনিয়ন পরিষদ চত্তরে,ইউনিয়নের পাড়াইল বাজার,চৌরাস্তা বাজার,মড়াকুড়ি বাজার,গোপাল নগর বাজার,তালতলা বাজার,উজান ঘাগড়া কসাই বাড়ী মোড়,মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের উদ্যোগে সুহিলা বুধবাড়িয়া বাজার, আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলামের উদ্যোগে সুহিলা আনিছের মেইল মোড়ে, মাঝি হাটি শান্তি নগর বাজার,১নং ওয়ার্ড পুটিয়ালীর চর মোল্লাবাড়ী মোড়,বাড়েরার পাড় কমিউনিটি ক্লিনিক সংলগ্ন মোড়,বেলতলী সুইজ গেইট মোড়,৯০নং বাড়েরার পাড় সরকারী প্রাথমিক বিদ্যালয়, সাবেক ছাত্রনেতা ভাটি ঘাগড়া চৌরাস্তা মোড়,উজান ঘাগড়ায় মাসুদ মেম্বারের বাড়ী সংলগ্ন মোড়,ধারিয়া কান্দা পাইন্না বাড়ী মোড়,আকবর বেপারী বাড়ীর মোড়,মোল্লাবাড়ী পুটিয়ালী চর,ইউনিয়নের ১,২,৩ নং ওয়ার্ড সংরক্ষিত আসনের মহিলা মেম্বারের বাড়ী সংলগ্ন মোড়সহ ইউনিয়নের প্রায় ৩০টি গুরুত্বপূর্ণ পয়েন্টে এসব আয়োজন করা হবে।অনুষ্ঠানে যথা সময়ে স্থানীয় নেতৃবৃন্দ ও স্ব-স্ব এলাকাবাসীকে উপস্থিত থেকে কর্মসূচি কে সফল করার আহবান জানিয়েছেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শাজাহান সরকার সাজু ও সাধারণ সম্পাদক জহিরুল হক কাজল।।
www.dailyamaderbani.com দেশ ও জনগণের কথা বলে