Breaking News
Home / Uncategorized / ময়মনসিংহের অষ্টধার ইউনিয়নে গণটিকার উদ্ভোধন করলেন চেয়ারম্যান তারেক হাসান মুক্তা।।

ময়মনসিংহের অষ্টধার ইউনিয়নে গণটিকার উদ্ভোধন করলেন চেয়ারম্যান তারেক হাসান মুক্তা।।

আরিফ রববানী,ময়মনসিংহ
ময়মনসিংহ সদর উপজেলার অষ্টধার ইউনিয়নের ওয়ার্ডভিত্তিক অস্থায়ী করোনা টিকা কেন্দ্রগুলোতে ভোর থেকে টিকা গ্রহীতাদের উপচে পড়া ভিড় দেখা গিয়েছে। ইউনিয়নের কেন্দ্র ঘুরে দেখা গিয়েছে, টিকা গ্রহণের নিবন্ধন কার্ড হাতে নিয়ে নারী পুরুষ আলাদা আলাদা কয়েকটি লাইনে দাঁড়িয়ে আছে। পরে সকাল ৯ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নির্ধারিত সময়ে উপজেলার সকল অস্থায়ী টিকাদান কেন্দ্রে একযোগে টিকা প্রধান কার্যক্রম শুরু করা হয়। কেন্দ্রে টিকা নিতে আগ্রহী টিকা গ্রহিতা এসে ভীড় করে।

সরেজমিনে ঘুরে ও স্থানীয় লোকজনের সাথে কথা বলে জানা যায়, ইউনিয়নের ওয়ার্ডভিত্তিক অস্থায়ী টিকাকেন্দ্রে ৬০০ টিকা প্রদান করা হয়। এর মধ্যে প্রতি ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের মানুষদের মাঝে এই টিকা প্রদান করা হয়। টিকা প্রদানের লক্ষে উৎসুক টিকা গ্রহীতা মানুষ ভোর থেকেই প্রতিটি কেন্দ্রে এসে ভিড় জমাতে থাকে।

শনিবার সকাল ৯ টায় অষ্টধার ইউনিয়নের ওয়ার্ডভিত্তিক টিকা প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তারেক হাসান মুক্তা। পরে তিনি টিকা কেন্দ্র পরিদর্শন করেন এবং টিকা গ্রহণকারীদের সাথে মতবিনিময় করেন । এসময় উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন সকল ইউপি সদস্য ও স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গরা।

এসময় তারেক হাসান মুক্তা- সবাইকে আগ্রহ সহকারে টিকা নেওয়ার জন্য অনুরোধ করেন। বিনামূল্যে জনগণের জন্য টিকা কার্যক্রম চালু করার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান চেয়ারম্যান তারেক হাসান মুক্তা।

About Mizanur Rahman

Check Also

দালাল মুক্ত ভূমি অফিস করতে কাজ করছেন ভূমি কর্মকর্তা লুৎফর রহমান

স্টাফ রিপোর্টারঃ ময়মনসিংহের সদর উপজেলার ভাবখালী ইউনিয়ন ভূমি অফিস দালাল মুক্ত বললেন ভূমি কর্মকর্তা। সম্প্রতি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!