Breaking News
Home / Uncategorized / ঐতিহাসিক সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে বিরোধীদলীয় নেতা’র অভিনন্দন ।

ঐতিহাসিক সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে বিরোধীদলীয় নেতা’র অভিনন্দন ।

প্রেস বিজ্ঞপ্তিঃ
জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ এমপি পাঁচ ম্যাচ টি- টোয়েন্টি সিরিজে অস্ট্রেলিয়া ক্রিকেট দলের বিরুদ্ধে সিরিজ জয় লাভ করায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলসহ ক্রিকেট কোচ,বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও সংশ্লিষ্টদের আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।

শুক্রবার (৬ই আগষ্ট)বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় বিরোধীদলীয় নেতার সহকারী একান্ত সচিব, মামুন হাসান প্রেরিত অভিনন্দন বার্তায় বিরোধীদলীয় নেতা বলেন,অস্ট্রেলিয়াকে টানা তিন ম্যাচে হারিয়ে ঐতিহাসিক সিরিজ জয়ে বাংলাদেশ এখন ক্রিকেট বিশ্বে অন্যতম পরাশক্তি হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছে। বাংলাদেশ ক্রিকেট দল শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে যেভাবে দায়িত্বশীল ব্যাটিং,ফিল্ডিং ও বোলিং করেছে তা সত্যিই প্রশংসার দাবি রাখে। খেলোয়াড়দের ঐকান্তিক প্রচেষ্টায় বাংলাদেশ ক্রিকেট আজ বিশ্বের বুকে মর্যাদাপূর্ণ অবস্থানে অধিষ্ঠিত। অসাধারণ নৈপুণ্য ও বিজয়ের মাধ্যমে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল পরিপূর্ণ ও সুসংহত।এই বিজয় বাংলাদেশ ক্রিকেটকে নতুন উচ্চতায় নিয়ে যাবে। বাংলাদেশ ক্রিকেট দলের টিম স্পিরিট এবং অসাধারণ দক্ষতায় জাতি আজ গর্বিত।

বিরোধীদলীয় নেতা আশা প্রকাশ করেন,নিরলস অনুশীলনের মাধ্যমে বাংলাদেশ ক্রিকেট দল আগামীতেও জয়ের ধারা অব্যাহত রেখে আরও ভালো ফলাফল অর্জন করে জাতিকে গর্বিত করবে।

About Mizanur Rahman

Check Also

ময়মনসিংহে সরকারি জমি পাইয়ে দেওয়ার কথা বলে প্রতারণা করে লক্ষ-লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে শ্রমিকদল নেতা।।।

স্টাফ রিপোর্টারঃ ময়মনসিংহে বাংলাদেশ রেলওয়ের সরকারি জমি পাইয়ে দেওয়ার নামে প্রতারণা করে প্রায় ১৭ লক্ষ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!