Breaking News
Home / Uncategorized / ফুলবাড়িয়ায় সাংবাদিক শফিকের উপর সন্ত্রাসী হামলা।

ফুলবাড়িয়ায় সাংবাদিক শফিকের উপর সন্ত্রাসী হামলা।

গোলাম কিবরিয়া পলাশ, ময়মনসিংহ।
ময়মনসিংহ ফুলবাড়িয়া উপজেলার বরুকা গ্রামের নিজ ছেলের খুনি হাই মাষ্টার সাংবাদিক শফিকুল ইসলাম ও তার পরিবারের উপর সন্ত্রাসী হামলা করে। এমনকি সাংবাদিক শফিকুল ইসলাম এর জায়গা জমি জবরদখল করে ভুগ দখল করতে সম্পত্তির উপর ২০১৯ সালে ময়মনসিংহ সহকারী জজ আদালতে স্বত্বের মামলা করে, ২০২০ সালে পরাজিত হয় এবং আদালত মিথ্যা মামলা করার কারনে তাকে জরিমানা করে। মামলা নং ৮১/১৯।

জানা গেছে আজ ৩০ জুলাই ২০২১ খ্রিঃ শুক্রবার দুপুরে বাংলাদেশ তৃণমূল সাংবাদিক কল্যাণ সোসাইটি এর ময়মনসিংহ জেলা কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক শফিকুল ইসলাম এর জমিতে হাই মাষ্টার, মাদক ব্যবসায়ী সাজু ও কবির জোর করে হালচাষ করতে যায়। তখন বাঁধা দিলে সাংবাদিক শফিকুল ইসলাম ও তাঁর পরিবারের লোকজনের উপর হামলা করে।

এ ঘটনায় সাংবাদিক শফিকুল ইসলাম বলেন, এর আগেও হাই মাষ্টার গংদের হাতে আমার ও আমার পরিবারের উপর সন্ত্রাসী হামলার শিকার হই। এমনকি এই সন্ত্রাসীরা এর আগেও আমাদের বাড়িঘর দখল করে ছিল। সেখান থেকে ময়মনসিংহের সাবেক এসপি নুরুল ইসলাম স্যারের নির্দেশে ফুলবাড়িয়ার সাবেক ওসি শেখ কবিরুল ইসলাম ও আমার প্রাণ প্রিয় সাংবাদিকদের সহায়তা বাড়িঘর সবকিছু ফিরে পাই।

এখন আবার তারা আমাদের উপর অত্যাচার শুরু করেছে। আমরা তদন্ত সাপেক্ষে প্রশাসনের কাছে বিচার চাই। তা না হলে যেকোনো বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। আজ আমার উপর আবার হাই মাষ্টারসহ সাজু গংরা হামলা করে।

About Mizanur Rahman

Check Also

ময়মনসিংহে সরকারি জমি পাইয়ে দেওয়ার কথা বলে প্রতারণা করে লক্ষ-লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে শ্রমিকদল নেতা।।।

স্টাফ রিপোর্টারঃ ময়মনসিংহে বাংলাদেশ রেলওয়ের সরকারি জমি পাইয়ে দেওয়ার নামে প্রতারণা করে প্রায় ১৭ লক্ষ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!