Breaking News
Home / Uncategorized / সাবেক ডেপুটি স্পিকার আলী আশরাফ এমপি’র মৃত্যুতে বিরোধীদলীয় নেতার শোক।।

সাবেক ডেপুটি স্পিকার আলী আশরাফ এমপি’র মৃত্যুতে বিরোধীদলীয় নেতার শোক।।

প্রেস বিজ্ঞপ্তিঃ
সাবেক ডেপুটি স্পিকার অধ্যাপক আলী আশরাফ এমপি’র মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ এমপি।

অধ্যাপক আলী আশরাফ ৩০শে জুলাই শুক্রবার বিকেলে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর।

শুক্রবার (৩০শে জুলাই)বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় বিরোধীদলীয় নেতার সহকারী একান্ত সচিব,মামুন হাসান প্রেরিত এক শোকবার্তায় বিরোধীদলীয় নেতা বলেন, নিরহংকারী ও সদালোপী আলী আশরাফ জনগণের ভালবাসায় সিক্ত হয়ে পাঁচবারের সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন।একাদশ জাতীয় সংসদে সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত সংসদীয় স্হায়ী কমিটির সভাপতি হিসেবে তিনি দক্ষতা ও সুনামের দায়িত্ব পালন করে আসছিলেন।

বিরোধীদলীয় নেতা আরও বলেন,বর্ষীয়ান এ রাজনীতিবিদের মৃত্যুতে রাজনৈতিক অঙ্গণে অপূরণীয় ক্ষতি হয়ে গেল যা সহজে পূরণ হবার নয়।

বিরোধীদলীয় নেতা মরহুমের বিদেহী আত্নার মাগফেরাত কামনা করেন এবং শোক – সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

About Mizanur Rahman

Check Also

ময়মনসিংহে সরকারি জমি পাইয়ে দেওয়ার কথা বলে প্রতারণা করে লক্ষ-লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে শ্রমিকদল নেতা।।।

স্টাফ রিপোর্টারঃ ময়মনসিংহে বাংলাদেশ রেলওয়ের সরকারি জমি পাইয়ে দেওয়ার নামে প্রতারণা করে প্রায় ১৭ লক্ষ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!