Breaking News
Home / Uncategorized / ময়মনসিংহে র‌্যাব-১৪’র অভিযানে ০১ মাদক ব্যবসায়ী গ্রেফতার; ফেন্সিডিল উদ্ধার।

ময়মনসিংহে র‌্যাব-১৪’র অভিযানে ০১ মাদক ব্যবসায়ী গ্রেফতার; ফেন্সিডিল উদ্ধার।

গোলাম কিবরিয়া পলাশ, ময়মনসিংহ।
র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) দেশে প্রতিষ্ঠালগ্ন থেকে মাদক, চোরাচালান, সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ, ছিনতাই, জুয়, ডাকাতি, প্রতারকচক্র, অপহরণ, খুন, ধর্ষণসহ বিভিন্ন অবৈধ কর্মকান্ড থেকে সমাজকে রক্ষার নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। এমনকি ওয়ারেন্টভুক্ত আসামী নিয়মিত গ্রেফতার করে আসছে (র‌্যাব)।

গুটা দেশের ন্যায় ময়মনসিংহ র‌্যাব-১৪ কোন অংশে পিছিয়ে নেই। চলমান করোনা পরিস্থিতিতে লক ডাউন বাস্তবায়নে সামাজিক দুরত্ব, স্বাস্থ্যবিধি ছাড়াও জনসচেতনতা মূলক কার্যক্রম পরিচালনায় র‌্যাব-১৪ এর ভূমিকাও চোখে পড়ার মতো। জেলা প্রশাসনের সাথে সাথে মাঠে নিয়মিত দায়িত্ব পালন করে আসছে র‌্যাব-১৪। এছাড়াও বিভিন্ন অপরাধ কর্মকাণ্ডের বিরুদ্ধে সর্বদাই সোচ্চার র‌্যাব-১৪।

এরই ধারাবাহিকতায় গত ১৪ জুলাই ২০২১ খ্রিঃ ময়মনসিংহ নগরীর আকুয়া মাদরাসা কোয়ার্টার এলাকা থেকে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪ এর চৌকস টিম। গ্রেফতারকৃত মাদকব্যবসায়ী জামালপুরের ইসলামপুর বাজার এলাকার মৃত রবীন্দ্রনাথ সেনের পুত্র গোপাল সেন (৬০)। এ সময় তার হেফাজত হেফাজত হতে ৯৯ বোতল ফেন্সিডিল ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

জানা গেছে গত ১৪ জুলাই (বুধবার) র‌্যাব-১৪, ময়মনসিংহের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহ নগরীর আকুয়া মাদ্রাসা কোয়ার্টার এলাকা থেকে গোপাল সেন (৬০)-কে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মাদকব্যবসায়ীর হেফাজত হতে ৯৯ বোতল ফেন্সিডিল ও ০১ টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

সে দীর্ঘদিন যাবৎ ভারত থেকে অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল আমদানি করে নিজ হেফাজতে রেখে পাইকারী/খুচরা বিক্রয় করে আসছে। এ ব্যাপারে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ময়মনসিংহ কেতোয়ালী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানা যায়।

About Mizanur Rahman

Check Also

ময়মনসিংহে সরকারি জমি পাইয়ে দেওয়ার কথা বলে প্রতারণা করে লক্ষ-লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে শ্রমিকদল নেতা।।।

স্টাফ রিপোর্টারঃ ময়মনসিংহে বাংলাদেশ রেলওয়ের সরকারি জমি পাইয়ে দেওয়ার নামে প্রতারণা করে প্রায় ১৭ লক্ষ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!