আরিফ রববানী,ময়মনসিংহ।।
ব্যাপক ঝাক-জমক উৎসাহ উদ্দীপনা মুখর পরিবেশে
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) এর ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ই জুলাই)সন্ধ্যা৭ টায় ময়মনসিংহ শহরের সিকে ঘোষ রোডস্থ নিজস্ব কার্যালয়ে কেক কেটে ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেছে
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বিএমএসএফ এর ময়মনসিংহ জেলা শাখার নেতৃবৃন্দরা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বিএমএসএফ কমিটির সভাপতি শিবলী সাদিক খান, সাধারন সম্পাদক ওয়াহিদুজ্জামান আরজু ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির সভাপতি সাইদুর রহমান বাবুল ও সাধারন সম্পাদক বদরুল আমীন ।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আবুল কালাম আজাদ, সুমন ভট্রাচার্য, আতিকুর রহমান এলিম, হাবিবুর রহমান, নিহার রজ্ঞন কুন্ড, জহর লাল দে, কবির খান, মোঃ তসলিম সরকার প্রমূখ।
অনুষ্ঠানে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) ঘোষিত কর্মকান্ডের উপর একমত পোষন করা হয়। সারাদেশে নির্যাতিত সাংবাদিকদের ন্যায় বিচার প্রাপ্তির দাবী করে সাংবাদিক নির্যাতন রোধে বিশেষ আইন প্রণয়নের জন্য সরকারের কাছে দাবী রাখা হয়। ডিজিটাল আইনে সাংবাদিকদের গ্রেফতার ও হয়রানী না করার জন্য সরকারের দৃষ্টি আকর্ষন করা হয়।বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) সদস্য সংগ্রহ করা হচ্ছে। গ্রাম গজ্ঞের সাংবাদিকদের অংশ গ্রহণে ঐক্যকে মজবুত করার জন্য ঐক্য জরুরী বলে ময়মনসিংহ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) মনে করেন।
www.dailyamaderbani.com দেশ ও জনগণের কথা বলে