আরিফ রববানী, ময়মনসিংহ
জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু আলহাজ্ব হুসেইন মুহম্মদ এরশাদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। দিনটি উপলক্ষে জাতীয় কৃষক পার্টির ময়মনসিংহ জেলা কমিটির নেতা-কর্মীরা, করোনা সংক্রমণ জনিত বৈশ্বিক পরিস্থিতির কারণে স্বাস্থ্যবিধি অনুসরণ করে সীমতি আকারে কর্মসুচী পালন করেন।
বুধবার (১৪ জুলাই) দিবসের প্রথম প্রভাতে জাতীয় কৃষক পার্টি ময়মনসিংহ জেলা শাখার পক্ষ থেকে প্রয়াত এরশাদের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, পুষ্প্যমাল্য অর্পন করেন জাতীয় কৃষক পার্টি ময়মনসিংহ জেলা শাখার আহবায়ক রুবেল আলী এসডি রুবেল, যুগ্ম আহবায়ক হাতেম আলী সহ অন্যান্য নেতাকর্মীরা।
এ সময় উপস্থিত ছিলেন জাতীয় কৃষক পার্টি ময়মনসিংহ জেলা,মহানগর ও কোতুয়ালী কমিটি এবং বিভিন্ন অঙ্গ সহযোগি সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
দিবসের প্রথম প্রহরে এরশাদের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন জাতীয় কৃষক পার্টি ময়মনসিংহ জেলা শাখার আহবায়ক রুবেল আলী এসডি রুবেল, যুগ্ম আহবায়ক হাতেম আলী। পরে বিকালে বাদ আছর নগরীর ২৬নং ওয়ার্ড ঝিগাতলা এলাকায় প্রয়াত এরশাদের আত্মার মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এর আগে মিলাদ মাহফিলের স্থান পরিদর্শন করে নেতাকর্মীদের সাথে সৌজন্য সাক্ষাত করে চলমান করোনায় যথাযত স্বাস্থ্য বিধি মেনে প্রিয় নেতার মৃত্যু বার্ষিকী পালন করতে নেতাকর্মীদের প্রতি আহবান জানিয়েছেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও জেলা জাতীয় পার্টির সহ সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মাহফিজুর রহমান বাবুল। তিনি জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি প্রয়াত পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের প্রথম মৃত্যু বার্ষিকীতে প্রিয় নেতাকে গভীরভাবে স্বরণ করে বলেন- পল্লীবন্ধু প্রয়াত আলহাজ্ব হুসেইন মোহাম্মদ এরশাদের আদর্শ ছিলো গরীব হত-দরিদ্র অসহায়দের পাশে দাড়ানো।তার স্বপ্ন ছিল এ দেশে কোন ধনী-গরিব ভেদাভেদ থাকবেনা। তিনি পল্লী বন্ধুর স্বপ্নের সুখী-সমৃদ্ধ সোনার বাংলা বিনির্মানে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে জাতীয় পার্টিকে শক্তিশালী সংগঠনে পরিণত করার আহবান জানান। মিলাদ মাহফিলে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন- জাতীয় কৃষক পার্টি ময়মনসিংহ জেলা শাখার যুগ্ম আহবায়ক মোঃ শাহ আলম,আরিফ, ভাবখালী ইউনিয়ন জাতীয় কৃষক পার্টির সভাপতি সাইদুল ইসলাম, কৃষক নেতা মহর আলী প্রমুখ।
www.dailyamaderbani.com দেশ ও জনগণের কথা বলে