Breaking News
Home / Uncategorized / ময়মনসিংহে এরশাদের মৃত্যু বার্ষিকীতে গরীবদের নাঝে জাপার ত্রাণ বিতরণ।।

ময়মনসিংহে এরশাদের মৃত্যু বার্ষিকীতে গরীবদের নাঝে জাপার ত্রাণ বিতরণ।।

আরিফ রববানী, ময়মনসিংহ।।
জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি প্রয়াত হুসেইন মুহাম্মদ এরশাদের ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে দিন ব্যাপী কোরআন খতম, মিলাদ ও দোয়া মাহফিল, করোনায় ঘরবন্ধী প্রায় ১হাজার অস্বচ্ছল গরীবহত-দরিদ্র দের মাঝে ত্রাণ সামগ্রী বিতরনসহ দিন ব্যাপী বিভিন্ন কর্মসুচী পালন করেছে ময়মনসিংহ জেলা,মহানগর ও কোতুয়ালী জাতীয় পার্টি ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। দিনের প্রথম প্রহরে প্রয়াত এরশাদের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানোর মাধ্যমে কর্মসূচি শুরু করা হয়।

দিবস টি উদযাপন উপলক্ষে প্রয়াত এরশাদের আত্মার শান্তি কামনায় সকাল থেকে মহানগর জাতীয়পার্টির সভাপতি জননেতা জাহাঙ্গীর আহমেদ এর নেতৃত্বে খাদ্য সামগ্রী বিতরণ চলছে।

এসম অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন- মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল আউয়াল সেলিম, যুগ্ন সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম খোকন , জেলা জাতীয়পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল আলম তপন ও লাল মিয়া লাল্টু, জেলা জাতীয়পার্টির সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা জাতীয় পার্টি সাধারন সম্পাদক ইদ্রিশ আলী, মহানগর জাতীয়পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান, যুগ্ন সাংগঠনিক সম্পাদক বদরুজ্জামান সবুজ, শিক্ষা বিষয়ক সম্পাদক রুকনুজ্জামান জুয়েল,তথ্য ও প্রযুক্তি সম্পালক ফরিদ হোসেন ,যুগ্ম দপ্তর সম্পাদক এ কে এম হাসান কবীর কালাম যুগ্ন প্রচার সম্পাদক মুমিনুল ইসলাম মানিক, মহানগর জাতীয় যুব সংহতির যুগ্ম আহবায়ক মানিক, যুগ্ম সাংগঠনিক সম্পাদক জুয়েল মিয়া প্রমুখ নেতৃবৃন্দ ।

About Mizanur Rahman

Check Also

ময়মনসিংহে সরকারি জমি পাইয়ে দেওয়ার কথা বলে প্রতারণা করে লক্ষ-লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে শ্রমিকদল নেতা।।।

স্টাফ রিপোর্টারঃ ময়মনসিংহে বাংলাদেশ রেলওয়ের সরকারি জমি পাইয়ে দেওয়ার নামে প্রতারণা করে প্রায় ১৭ লক্ষ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!