Breaking News
Home / Uncategorized / যতদিন দুর্যোগ থাকবে,ততদিন পুলিশ বন্ধুর মত পাশে থাকবে।। ময়মনসিংহে পুলিশ সুপার।।

যতদিন দুর্যোগ থাকবে,ততদিন পুলিশ বন্ধুর মত পাশে থাকবে।। ময়মনসিংহে পুলিশ সুপার।।

আরিফ রববানী ময়মনসিংহ।।
ময়মনসিংহ জেলা পুলিশ সুপার আহমার উজ্জামান
বলেছেন, যতদিন এই করোনা মহামারির দুর্যোগ থাকবে ততদিন ময়মনসিংহ জেলা মানুষের পাশে থেকে সেবা করে যাবে, তিনি বলেন- পুলিশ জনগণের বন্ধু,আর বিপদে পাশে থাকাই বন্ধুর দায়িত্ব,তাই আমরা জেলা পুলিশের পক্ষ থেকে ময়মনসিংহের সাধারণ মানুষের মাঝে খাদ্য সহায়তা দেওয়া সহ স্বাস্থ্যসেবা, টেলিমেডিসিন সেবা, অক্সিজেনসেবা,সুরক্ষা সামগ্রী দিয়ে যাচ্ছি।

তিনি বৃহস্পতিবার ৮ই জুলাই সকালে নগরীর মুকুল নিকেতন স্কুল সংলগ্ন এলাকায় সবার রান্না ঘরে ভাতের গন্ধ ছুটুক” এই প্রতিপাদ্য নিয়ে জেলা পুলিশের উদ্যোগে ময়মনসিংহে দুস্থ কর্মহীন মানুষের জন্য স্বল্পমুল্যে দশ টাকায় দু’দিনের খাদ্যপন্য বিতরণ কর্মসুচীর দ্বিতীয় দিনের অনুষ্ঠানে এসব কথা বলেন।
এসময় শতাধিক নরসুন্দরের মাঝে বিতরণ করা হয়।

বিতরনকৃত খাদ্যপন্যের মধ্যে ছিল, পাচ কেজি চাউল, এক কেজি ডাল, আধা লিটার সয়াবিন তৈল, আধা কেজি লবন, আলু দুই কেজি, পরিমানমত মশলা, পেয়াজ, রসুন ও কাচা মরিচ ইত্যাদি নিত্য প্রয়োজনীয় জিনিষ পত্রাদি। দশ টাকায় স্বল্প মুল্যে দুদিনের খাদ্য সামগ্রী পেয়ে পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ভুক্তভোগীরা।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) খন্দকার ফজলে রাব্বী, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ফাল্গুনী নন্দী, অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুল ইসলাম, কোতোয়ালী মডেল থানার ওসি ফিরোজ তালুকদার, ডিবির ওসি শাহ কামাল আকন্দ ও ট্রাফিক পুলিশ পরিদর্শক (প্রশাসন) সৈয়দ মাহবুবুর রহমানসহ জেলা ও গোয়েন্দা পুলিশের বিশেষ টিম সাথে উপস্থিত ছিলেন।।

এ বিষয়ে পুলিশ সুপার মোহাম্মদ আহমার উজ্জামান বলেন, লকডাউনের বিধি নিষেধ প্রতিপালনে রাস্তায় বের হওয়া কর্মহীন দুস্থ মানুষ জনকে আমরা ঘরে ফেরৎ পাঠাচ্ছি। পাশাপাশি সেই সব অনাহারী পরিবারে উদ্ভুত মানবিক বিষয়টিকেও গুরুত্ব দিচ্ছি। সেই ভাবনা থেকেই পুলিশের এই মানবিক উদ্যেগ।

About Mizanur Rahman

Check Also

দালাল মুক্ত ভূমি অফিস করতে কাজ করছেন ভূমি কর্মকর্তা লুৎফর রহমান

স্টাফ রিপোর্টারঃ ময়মনসিংহের সদর উপজেলার ভাবখালী ইউনিয়ন ভূমি অফিস দালাল মুক্ত বললেন ভূমি কর্মকর্তা। সম্প্রতি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!