Breaking News
Home / Uncategorized / ময়মনসিংহে করোনার সংক্রমন এড়াতে ঈদুল আজহায় জেলা প্রশাসনের অনলাইন পশুহাট।।

ময়মনসিংহে করোনার সংক্রমন এড়াতে ঈদুল আজহায় জেলা প্রশাসনের অনলাইন পশুহাট।।

আরিফ রববানী ময়মনসিংহ।।
ময়মনসিংহ জেলা প্রশাসনে উদ্যোগে করোনায় জনগণকে সুরক্ষিত রাখতে আসন্ন ঈদুল আজহায় জনসমাগম ছাড়াই হাটে না গিয়ে কোরবানির পশু ক্রয় বিক্রয়ের সুবিধার্থে অনলাইন কুরবানির পশুর হাটের উদ্ভোধন করা হয়েছে। জেলা প্রশাসনের
তৈরিকৃত www.qurbanihatmym.com
ওয়েবসাইটটি গত ৬ই জুলাই উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার মোঃ শফিকুর রেজা বিশ্বাস। উদ্ভোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক। ভার্চুয়াল সভার মাধ্যমে উক্ত অনুষ্ঠানে আরও যুক্ত ছিলেন জেলা পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামান, পিপিএম-সেবা, জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান, মহানগর আওয়ামিলীগের সভাপতি এহতেশামুল আলম, জেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, স্থানীয় সরকার ময়মনসিংহের উপপরিচালক একেএম গালিভ খান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ জাহাঙ্গীর আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি); নাসরিন সুলতানা,ময়মনসিংহ সিটি কর্পোরেশন সচিব
রাজিব কুমার সরকার, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আয়েশা হক,বিজ্ঞ অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব,)
সমর কান্তি বসাক সহ বিভিন্ন উপজেলা পরিষদের চেয়ারম্যানগণ, পৌরসভার মেয়রগণ জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা, জেলার সকল উপজেলা নির্বাহী অফিসারগণ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া ব্যাক্তিত্বগণ।

এ সময় অনলাইন প্লাটফর্মটি ব্যবহার করে ক্রয়-বিক্রয় করার জন্য সকলকে অনুরোধ করেন জেলা প্রশাসক এনামুল হক। তিনি বলেন- করোনার এই দুর্যোগ মুহুর্তে কোরবানির পশু ক্রয়-বিক্রয়ের জন্য হাট-বাজার গেলে করোনা সংক্রমণের ঝুকি রয়েছে বিধায় জেলা প্রশাসনের উদ্যোগে এই ওয়েবসাইটটি তৈরী করা হয়েছে। তাই ঝুকি নিয়ে বাজারে না গিয়ে উক্ত ওয়েবসাইটটি ব্যবহার করে কোরবানির পশু ক্রয়-বিক্রয়ের মাধ্যমে ময়মনসিংহ জেলাকে করোনার সংক্রমণ প্রতিরোধে সহায়তা করতে তিনি সকলের সহযোগীতা প্রত্যাশা করেন।

About Mizanur Rahman

Check Also

দালাল মুক্ত ভূমি অফিস করতে কাজ করছেন ভূমি কর্মকর্তা লুৎফর রহমান

স্টাফ রিপোর্টারঃ ময়মনসিংহের সদর উপজেলার ভাবখালী ইউনিয়ন ভূমি অফিস দালাল মুক্ত বললেন ভূমি কর্মকর্তা। সম্প্রতি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!