Breaking News
Home / Uncategorized / আন্তর্জাতিক মানের খেলোয়াড় তৈরী করতেই বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ড কাপ চালু হয়েছে।।শরীফ আহমেদ।।

আন্তর্জাতিক মানের খেলোয়াড় তৈরী করতেই বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ড কাপ চালু হয়েছে।।শরীফ আহমেদ।।

আরিফ রববানী ময়মনসিংহ।।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি বলেছেন-
বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ খেলাধুলায় এগিয়ে যাচ্ছে। ফুটবলের হারানো গৌরব ফেরাতে সরকারের পক্ষ থেকে স্কুল পর্যায়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ড কাপ ফুটবল টুনামেন্ট চালু হয়েছে। বিভাগীয় এবং জেলা পর্যায়ে বিভিন্ন ফুটবল খেলার আয়োজন করা হচ্ছে। তাতে আমাদের আন্তর্জাতিক মানের খেলোয়াড় তৈরী হবে।
তিনি বলেন, আমাদের যুব সমাজ দিন দিন মাদকাসক্ত হচ্ছে। মাদক হতে যুব সমাজ কে রক্ষা করতে হলে খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলার মাধ্যমে দেশ থেকে জঙ্গিবাদ সন্ত্রাসবাদ নিপাত যাবে।

বৃহস্পতিবার (২৪শে জুন) ময়মনসিংহের রফিক উদ্দিন ভূইয়া জেলা স্টেডিয়ামে আয়োজিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট” এবং “বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট”- এর বিভাগীয় পর্যায়ে অনুষ্ঠিত আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্ট- সমাপনী ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী শরীফ আহমেদ আ.লীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আগামী নির্বাচনে সবাইকে নৌকার বিজয়ে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। দেশের চলমান উন্নয়ন চিত্র ভোটারদের কাছে কাছে তুলে ধরতে হবে।

খেলায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটু, বিভাগীয় কমিশনার শফিকুর রেজা বিশ্বাস এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি ব্যারিস্টার মোঃ হারুন অর রশিদ বিপিএম, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক/ রাজস্ব) এস এ এম রফিকুন্নবী, ময়মনসিংহের জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক, পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামান, পিপিএম-সেবা, জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান, চেয়ারম্যান, মহানগর আওয়ামিলীগের সভাপতি এহতেশামুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসকগণ ও সহকারী কমিশনারগণসহ সাংবাদিকগণ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া ব্যক্তিত্বগণ এবং বিভিন্ন মহলের ক্রীড়ামোদী ব্যক্তিবর্গরা।

ম্যাচে শেরপুর বালক (অনু-১৭) জেলা দল চ্যাম্পিয়ন
এবং ময়মনসিংহ বালক (অনু-১৭) জেলা দল রানার্সআপে উত্তীর্ণ হয় অপরদিকে ময়মনসিংহ বালিকা (অনু-১৭) জেলা দল চ্যাম্পিয়ন এবং রানার্স আপ হয় শেরপুর বালিকা (অনু-১৭) জেলা দল রানার্স আপ হিসাবে উত্তীর্ণ হয়। চ্যাম্পিয়ন ও রানার্স আপ উভয় দলের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দরা।

About Mizanur Rahman

Check Also

ময়মনসিংহে সরকারি জমি পাইয়ে দেওয়ার কথা বলে প্রতারণা করে লক্ষ-লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে শ্রমিকদল নেতা।।।

স্টাফ রিপোর্টারঃ ময়মনসিংহে বাংলাদেশ রেলওয়ের সরকারি জমি পাইয়ে দেওয়ার নামে প্রতারণা করে প্রায় ১৭ লক্ষ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!