আরিফ রববানী,ময়মনসিংহ।।
উন্নয়নের গণতন্ত্র শেখ হাসিনার মূলমন্ত্র, আমার গ্ৰাম হবে আমার শহর, এই শ্লোগান বাস্তবায়ন করতে ত্রিশাল উপজেলার ৩নং কাঁঠাল ইউনিয়ন পরিষদের সার্বিক সহযোগিতায় ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে উন্নয়ন কর্মকান্ড কে জনকল্যাণে পৌছে দিচ্ছেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক ছাত্রনেতা দেলোয়ার হোসেন কামাল। গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি রাজনীতি যার-যার কাঁঠালের উন্নয়ন সবার এই শ্লোগান নিয়ে জাতীয় পার্টির প্রার্থী হিসাবে লাঙ্গল প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছিলেন। চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকে শ্লোগান বাস্তবায়নে রাজনীতিকে প্রধান্য না দিয়ে কেবল উন্নয়ন কে গুরুত্ব দিয়েই জনকল্যাণে কাজ করছেন তিনি।
জনসাধারণের মতামতের ভিত্তিতে ইউনিয়নের চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্পের প্রস্তাব নিয়ে ওয়ার্ড সভার মাধ্যমে উন্নয়ন কর্মকান্ড কে তরান্বিত করে যাচ্ছেন চেয়ারম্যান দেলোয়ার হোসেন কামাল। ইউনিয়নের সকল গুরুত্বপূর্ণ রাস্তা সহ অন্যান্য সকল প্রকল্পসমূহ উন্নয়নে এগিয়ে নিতে দিনে রাতে কাজ করে যাচ্ছেন তিনি। প্রতিটি হাট-বাজার, রাস্তা, ব্রীজ,কালভাট সহ বিভিন্ন ক্ষেত্রে চেয়ারম্যান কামালের উন্নয়ন কর্মকান্ড দৃশ্যমান।
তারই ধারাবাহিকতায় ইউনিয়নের কালির বাজার মাছ মহলে সেডঘর ও সাবমারসিবল স্হাপন কাজ সম্পন্ন করেন। ২৪শে জুন উক্ত কাজের পরিদর্শন করেন ত্রিশাল উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোস্তাফিজুর রহমান ও ডিএফ মোঃ মাজহারুল কবির। এর আগে কাজটির ভিত্তি প্রস্তর স্হাপনের সময় পরিদর্শন করেন প্রবীন আওয়ামীলীগ নেতা ফজলে রাব্বী, বিশিষ্ট সমাজ সেবক শ্রদ্ধেয় রতন সরকার, ইউ পি মহিলা সদস্য নাজমা খাতুন, ইউ পি সদস্য চাঁন মিয়া,কালির বাজার বণিক সমিতির সভাপতি রফিকুল ইসলাম সাধারণ সম্পাদক মোঃ হারুন অর রশিদ সহ গণ্যমান্য ব্যক্তিবর্গরা। কাজটির গুণগত মান ভাল হওয়ায় পরিদর্শকরা কাজের প্রশংসাও করেছেন। সুষ্ঠভাবে সমপন্ন করতে সহযোগিতা করায় ইউনিয়নবাসীকে ধন্যবাদ জানিয়েছেন চেয়ারম্যান দেলোয়ার হোসেন কামাল। এ কাজের ফলে মাছ ব্যবসায়ীরা অনেক উপকৃত হওয়ায় ব্যবসায়ীরাও চেয়ারম্যান কামালের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।
www.dailyamaderbani.com দেশ ও জনগণের কথা বলে