Breaking News
Home / জাতীয় / ময়মনসিংহে যাকাত আদায়ে শ্রেষ্ঠত্বের পুরস্কার অর্জন করলেন ইউএনও সাইফুল ইসলাম।।

ময়মনসিংহে যাকাত আদায়ে শ্রেষ্ঠত্বের পুরস্কার অর্জন করলেন ইউএনও সাইফুল ইসলাম।।

 

আরিফ রববানী ময়মনসিংহ।।
ময়মনসিংহ সদরের উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলামের মেধাবী প্রচেষ্টায় যাকাত আদায়ে শ্রেষ্ঠত্বের পুরস্কারে ভূষিত হয়েছে সদর উপজেলা প্রশাসন। যাকাত সংগ্রহে বিশেষ অবদানের জন্য ময়মনসিংহ জেলার সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম জেলায় শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হয়েছেন।এ খবরটি সদর উপজেলায় প্রচারিত হওয়ার পর উপজেলা প্রশসানের কর্মকর্তা কর্মচারীবৃন্দ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অভিনন্দন জানাচ্ছেন।

সুত্র মতে জানা গেছে-সরকারিভাবে জনগণের নিকট যাকাত আদায়ে ৬৪টি জেলার মধ্যে ময়মনসিংহ জেলা গত বছর প্রথম হয়েছিল এবং ফুলপুর উপজেলা, উপজেলা পর্যায়ে প্রথম হয়েছিল। চলতি বছরেও ময়মনসিংহ জেলা প্রথম হয়েছে এবং উপজেলা পর্যায়ে ময়মনসিংহ সদর উপজেলা প্রথম হয়েছে। দ্বিতীয় বারের মত উপজেলা পর্যায়ে সর্বোচ্চ সরকারিভাবে যাকত সংগ্রহকারী হিসেবে জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক কে অভিনন্দন জানিয়েছেন সদর উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম । তিনি জেলা প্রশাসক এনামুল হক এর প্রতি অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা এবং একই সাথে সদর উপজেলার সম্মানিত যাকাত দাতাগণকে ধন্যবাদ জানিয়েছেন।

About Mizanur Rahman

Check Also

ময়মনসিংহে ইসলাম মড়লের মৃত্যুতে জাপা নেতা জাহাঙ্গীর,সেলিম,খোকনের শোক।।

প্রেস বিজ্ঞপ্তিঃ ময়মনসিংহ মহানগর জাতীয় পার্টির সদস্য, পল্লীবন্ধুর আদর্শের প্রবীন রাজনীতিবিদ,মোঃ ইসলাম মড়ল ২৫ শে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!