আরিফ রববানীঃ
ময়মনসিংহ মহানগর জাতীয় পার্টির সভাপতি ও মানবিক নেতা জাহাঙ্গীর আহমেদ এর সার্বিক সহযোগিতায় তারাকান্দা উপজেলার মাধবপুর এলাকার দরিদ্র স্বরসতী রাণী ঊষার (৫০) এর লাশ ময়মনসিংহ মেডিকেল হাসপাতাল থেকে বাড়ীতে নিলেন উষা রাণীর পরিবার। দিনভর চেষ্টা,আর্থিক এবং সার্বিক সহযোগিতায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের হিম ঘরে থেকে উষা রাণীর লাশ গ্রহন করে তারাকান্দার গ্রামের বাড়ীতে নেন মৃত উষা রাণীর দরিদ্র পরিবার।বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হলে বিভিন্ন পেশাশ্রেণীর ব্যক্তি বর্গের মাঝে ময়মনসিংহ জেলার বিভিন্ন পেশাশ্রেণীর মানুষের মাঝে আলোচনার স্থান দখল করে আছেন জাতীয় পার্টির এই নেতা।
সুশাসনের জন্য নাগরিক(সুজন) ময়মনসিংহ মহানগর শাখার সাধারণ সম্পাদক কবি আলী ইউসুফ এর ফেইসবুক ওয়ালে লিখিত স্ট্যাটাস মোতাবেক জানা গেছে- গ্রীণ লাইফ ব্লাড ফাউন্ডেশনের একজন নারী ভলান্টিয়ার যিনি অন্যকে বাঁচাতে তিন বার রক্ত দিয়েছেন। সবার সহযোগিতায় এগিয়ে গেছেন ঐ নারী ভলান্টিয়ার। অথচ তার কাকীমা ময়মনসিংহের তারাকান্দা উপজেলার মাধবপুর এলাকার দরিদ্র স্বরসতী রাণী ঊষার (৫০) লিভার জনিত অসুস্থতায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন গত রবিবার ৬ই জুন। ৮ই জুন সকালে উষা রাণী মারা গেলে সে আর্থিকভাবে অসচ্ছল থাকায় তার লাশটি তারাকান্দার বাড়িতে নিতে টাকার যোগান দেওয়ার মত পরিবারে কেউ না থাকায় এম্বুলেন্স ভাড়ার অভাবে প্রায় লাশটি বাড়ীতে নেওয়া অনেকটাই অনিশ্চিত হয়ে পড়েছিলো।বিষয়টি আপন নামের আরেকজন স্বেচ্ছাসেবী আলী ইউছুফ কে অবগত করলে তিনি বিষয়টি ময়মনসিংহ মহানগর জাতীয় পার্টির সভাপতি মানবিক নেতা জাহাঙ্গীর আহমেদ কে ফোনে জানালে জাপা নেতা জাহাঙ্গীর আলম তার মানবিকতার হাত বাড়িয়ে দিয়ে একটি এম্বুলেন্সের ভাড়াসহ লাশ দাফনের যাবাতীয় খরচ বাবদ খরচ পাঠিয়ে সহযোগিতা করেন।
এব্যাপারে জাপা নেতা জাহাঙ্গীর আহমেদ জানায়-আর্থিক সমস্যার কারণে একজন স্বেচ্ছাসেবী যিনি সারাজীবন মানুষের সহযোগীতা করেছেন কাকীমার লাশ বাড়ীতে নিতে পারবেনা বিষয়টা আমার কাছে কষ্ট, ও দুঃখ জনক মনে হয়েছে। তাই আমি আমার মানবিক প্রচেষ্টায় অসহায় পরিবারকে সহযোগিতা করার চেষ্টা করেছি।আগামীতেও পল্লীবন্ধুর স্বপ্ন পুরণে ময়মনসিংহের মানবিক নেত্রী জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ এমপি মহোদয় এর পক্ষে তিনি মানুষের যে কোন সমস্যায় পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।
আলী ইউছুফ বলেন-আমার কাছে বেশ কিছু মানুষ এই ধরনের সাহায্যে মানুষের পাশে দাঁড়ানোর জন্য অর্থ দিয়ে রেখেছেন। তাদের সহযোগীতায় অনেকের পাশে দাঁড়ানোর সুযোগ পেয়েছি। আজ সহযোগিতা নিলাম জাতীয় পার্টির মহানগরের সভাপতির জাহাঙ্গীর ভাইয়ের। তিনি বেশ কয়েকদিনই আমাকে বলেছেন- এই ধরনের মানবিক কাজে তিনি যে কোন সময় পাশে আছেন। তার সহযোগিতায় আজ আমরা তারাকান্দার মাধবপুরে লাশ পাঠাতে পেরেছি। তিনি বলেন-মানুষের সংকটে, বিপদে পাশে থাকবেন,আমরা রাজনৈতিক ব্যাক্তিদের কাছে এটাই প্রত্যাশা করি।
www.dailyamaderbani.com দেশ ও জনগণের কথা বলে