Breaking News
Home / বাংলাদেশ / রাজশাহী বিভাগ / চাঁপাইনবাবগঞ্জের ৫ জন সহ রামেকে করোনায় মোট ৮ জনের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জের ৫ জন সহ রামেকে করোনায় মোট ৮ জনের মৃত্যু

বিশেষ প্রতিনিধিঃ

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের গত ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৪ জন করোনা পজিটিভ ও ৪ জন উপসর্গ নিয়ে মারা গেছেন। শনিবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ৮ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেন ।

রামেক পরিচালক শামীম ইয়াজদানী বলেন ৮ জন মৃতদের মধ্যে করোনায় চাঁপাইনবাবগঞ্জের পাঁচজন ও রাজশাহীর তিনজন রয়েছেন। এ নিয়ে গত ২৪ মে থেকে ৫ জুন পর্যন্ত ১৩ দিনে হাসপাতালের করোনা ইউনিট ও আইসিউতে মারা গেলেন ১০১ জন। এই ১০১ জনের মধ্যে ৬০ জন করোনায় আক্রান্ত ছিলেন।

এদিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ড গুলোতে রোগীর চাপ ক্রমাগত বাড়ছেই।

About Mizanur Rahman

Check Also

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

বিশেষ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার পোল্লাডাংগা দক্ষিন নামোটোলা গ্রামের আঃ আলিম (৩৫) নামে এক যুবক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!