Breaking News
Home / জাতীয় / চর ঈশ্বরদিয়ায় যত্ন প্রকল্পের আওতায় আরো যোগ হলেন ৮০জন উপকারভোগী।।

চর ঈশ্বরদিয়ায় যত্ন প্রকল্পের আওতায় আরো যোগ হলেন ৮০জন উপকারভোগী।।

 

আরিফ রববানী ময়মনসিংহ।।
ময়মনসিংহের সদর উপজেলার ছিন্নমূল পরিবারের শিশুদের নিবিড় পরিচর্যা ও যত্ন নিতে ইনকাম সাপোর্ট প্রোগ্রাম ফর দ্যা পুওরেস্ট (আইএসপিপি) যত্ন প্রকল্প নামে একটি প্রকল্পের মাধ্যমে গর্ভবর্তী ও মায়েদের মোবাইল ফোনে টাকা দিচ্ছে সরকার।

সেই লক্ষে বুধবার (৬ই জুন) সকাল থেকে উপজেলা চর ঈশ্বরদিয়া ইউনিয়নের মায়েদের মাঝে মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস (এমএফএস) ‘নগদের’ মাধ্যমে যত্ন প্রকল্পের আওতায় টাকা বিতরণের জন্য চর ঈশ্বরদিয়া ইউনিয়ন এর জন্য দ্বিতীয় পর্যায়ে নতুন আরো ৮০ জন উপকার ভোগীর মাঝে ক্যাশ কার্ড বিতরণ করার লক্ষে তাদের কে নিশ্চিত করতে ফিঙ্গার প্রিন্ট সহ বিভিন্ন প্রক্রিয়া সম্পন্ন করার কাজ চলছে। এর আগে এই ইউনিয়নে ৫৭৭জন কে অন্তর্ভুক্ত করা হয়। এনিয়ে ইউনিয়নে মোট উপকার ভোগী জন অসহায় মায়েরা সরকারের যত্ন প্রকল্পের আওতায় শিশুর পুষ্টি চাহিদা পুরণে ইউনিয়নে সর্বমোট ৬৫৭ জন উপকারভোগীরা সরকারি ভাতা পাবেন।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এ প্রকল্পটি বাস্তবায়নে এই প্রকল্পের আওতায় বাছাইকৃত মায়েদর তত্য নিশ্চিত করণের সময় উপস্থিত ছিলেন
আইএসপিপি যত্ন প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত সেপ্টিনেন্ট প্রোগ্রাম এসিস্ট্যান্ট গৌতম দত্ব,ঈদরদিয়া ইউনিয়নে দায়িত্ব প্রাপ্ত যত্ন প্রকল্পের সেপ্টিনেন্ট প্রোগ্রাম এসিস্ট্যান্ট রঞ্জন সুত্র ধর, ইউপি সদস্য বাদশা মিয়া,নুসরাত জাহান লিপি,রাহিলা আক্তার, মাজেদা খাতুনসহ গণ্যমান্য ব্যক্তিবর্গরা।

About Mizanur Rahman

Check Also

ময়মনসিংহে ইসলাম মড়লের মৃত্যুতে জাপা নেতা জাহাঙ্গীর,সেলিম,খোকনের শোক।।

প্রেস বিজ্ঞপ্তিঃ ময়মনসিংহ মহানগর জাতীয় পার্টির সদস্য, পল্লীবন্ধুর আদর্শের প্রবীন রাজনীতিবিদ,মোঃ ইসলাম মড়ল ২৫ শে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!