স্টাফ রিপোর্টের
ময়ময়মনসিংহ সদর উপজেলা দাপুনিয়া ইউনিয়নের
একজন মানবিক নেতার নাম শফিকুল ইসলাম বাচ্চু। ইউনিয়ন যুবসংহতির সভাপতি ও একজন ঠিকাদার। যেখানেই মানবিক বিপর্যয় সেখানেই জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জাতীয় সংসদ সদস্য বেগম রওশন এরশাদ এমপির পক্ষে অসহায়দের পাশে দাড়ান নেতা। দাপুনিয়ায় রওশন এরশাদের হাতকে শক্তিশালী করতে সুখে-দুখে, দুর্যোগ-দুঃসময়ে হাজারো মানুষের কল্যাণে নিবেদিত এই প্রিয়মুখ ।
বিশ্বব্যাপি করোনাভাইরাস মহামারীতে রুপ নিয়েছে। বাংলাদেশেও থাবা বসিয়েছে; মারা গেছেন অনেকেই। করোনাকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা মহামারী হিসেবে ঘোষণা করেছেন। এমন ভয়াবহ পরিস্থিতিতে বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদের পক্ষে মানুষের পাশে দাঁড়িয়েছেন যুবসংহতির নেতা শফিকুল ইসলাম বাচ্চু।
করোনা ভাইরাস প্রতিরোধে দাপুনিয়া ইউনিয়নের প্রতিটি হাট-বাজারে, পাড়ায়-মহল্লায় সেচতনতামূলক প্রচার করছেন বাচ্চু।
- সদরের এমপি বেগম রওশন এরশাদের পক্ষে জনগণকে এক্যবদ্ধ করতে তাঁর যেন বিরাম নেই। দলের গ্রহণযোগ্যতা জনগণের মাঝে তুলে ধরতে সামাজিক কর্মকান্ডে ও করোনায় জনগণকে সুরক্ষিত রাখতে রাস্তা-ঘাট, হাট-বাজার জীবানু মুক্ত করতে নিয়েছেন নানান প্রদক্ষেপ। সংক্রমণ রোধে বিতরণ করেছেন মাস্ক, সাবান, স্যানিটাইজার, বসিয়েছেন হাত ধুয়ার ভেসিন। করোনাভাইরাস প্রতিরোধে অলি-গলি, শহরের বিভিন্ন স্থান ও জনসমাগম হয় এমন এলাকাগুলোতে জীবাণুনাশক ছিটানোর কাজও করছেন।
তিনি অসহায় ও দিনমজুরদের বাড়ি বাড়ি গিয়ে নিজ হাতে বেগম রওশন এরশাদের পক্ষে পৌঁছে দিয়েছেন চাল ডাল পেয়াজসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য। চলতি পথে রিকশা চালক ও দরিদ্র পথচারীদেরকে দিয়েছেন খাদ্য সামগ্রী।
স্থানীয় জনসাধারণের মধ্যে সামাজিক দূরত্ব বজায় রাখা, বিদেশফেরত নাগরিকদের কোয়ারেন্টাইন নিশ্চিত করাসহ সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দিন-রাত কাজ করছেন। এছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সচেতনামূলক প্রচারনা করছেন।দাপুনিয়া ইউনিয়নের বিভিন্ন পেশাশ্রেণীর ব্যক্তিরা বলেন, শফিকুল ইসলাম বাচ্ছু এমন একজন নেতা, তাঁর কাছে থেকে প্রতি মুহূর্তে প্রেরণা সাহস ও সহযোগীতা পাই। তিনি আমাদের ভালো কাজে উৎসাহী করেন।
সাধারণ মানুষ বলছেন, মানুষের শ্রদ্ধা ভালোবাসা ও বিশ্বাস অর্জনের জন্য নেতার থাকে অসাধরণ শক্তি; যাহা বাচ্চুর মধ্যে আছে। তিনি পরোপকারী এবং সব মানুষের আশা আকাঙ্খার প্রতীক। যে কোনো দুর্যোগ-দুঃসময়ে তিনি পাশে দাঁড়ান। তিনিই নেতা, তাকে স্যালুট। তবে দাপুনিয়া ইউনিয়নে সদরের এমপি রওশন এরশাদের পক্ষে যে ভাবে বাচ্চু মানুষের কল্যাণে পাশে থাকেন, ততটুকু মুল্যায়ন দল থেকে পান না বলেও মন্তব্য আছে ইউনিয়নজুরে।
শফিকুল ইসলাম বাচ্চু বলেন, মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। আমার নেত্রী জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ একজন মানবিক নেত্রী। উনি ময়মনসিংহে জন্মছিলেন বলেন জেলায় আজ ব্যাপক উন্নয়ন হয়েছে। উনি ছিলেন বলেই আমরা ময়মনসিংহ বিভাগ পেয়েছি। আসুন আমরা সকলেই মানবতার ফেরিওয়ালা ময়মনসিংহের উন্নয়নের রুপকার সফল সংসদ সদস্য বেগম রওশন এরশাদ এমপির পক্ষে সবাই ঐক্যবদ্ধ হয়ে দেশ ও জনগণের পাশে থাকি।
www.dailyamaderbani.com দেশ ও জনগণের কথা বলে