আরিফ রববানী ময়মনসিংহ।।
বর্তমানে রাজনীতিতে পরিশ্রম, মেধা, জনপ্রিয়তা, যোগ্যতা, ত্যাগ, ভালো সংগঠক এসবের কোনো মূল্যায়ন নেই। এই গুণগুলো যাদের মধ্যে আছে তারা কোনোদিন নেতা হতে পারে না। তবে হঠাৎ করে একজন অচেনা মুখ বড় পদে নির্বাচিত হয়ে যায়। পরিশ্রমী আর দল প্রেমী কর্মীরা অবহেলিতই থেকে যায়। তাদের মাঝে একজন ময়মনসিংহ জেলা জাতীয় কৃষক পার্টির সদস্য সচিব এমদাদুল হক মিলন। যিনি জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, সাবেক রাষ্ট্র নায়ক প্রয়াত আলহাজ্ব হুসেইন মুহম্মদ এরশাদের দেয়া শ্লোগান ৬৮হাজার গ্রাম বাঁচলে, বাংলাদেশ বাঁচবে এই শ্লোগানকে বাস্তবায়ন করতে নিজের স্বার্থ ত্যাগ করে কাজ করছেন। তিনি ময়মনসিংহ সদর আসনের জাতীয় সংসদ সদস্য ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ এমপি হাতকে শক্তিশালী করতে কৃষকদের ঐক্যবদ্ধ করে তুলতে শ্রম দিচ্ছেন। বেগম রওশন এরশাদের নেতৃত্বে কৃষকদের ন্যায্য অধিকার বাস্তবায়নের মাধ্যমে জাতীয় কৃষক পার্টিকে শক্তিশালী সংগঠনে পরিণত করতে দিনরাত শ্রম দিচ্ছেন। যিনি ময়মনসিংহ জাতীয় কৃষক পার্টিকে শক্তিশালী সংগঠনে পরিণত করার মাধ্যমে সদরের এমপি ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদের হাতকে শক্তিশালী করতে নিজের ব্যবসা বাণিজ্য থেকে উপার্জন করা অর্থ দলের পিছনে ব্যয় করে হলেও সাধারণ মানুষের মাঝে রওশন এরশাদের ভাবমূর্তি উজ্জ্বল করতে কাজ করছেন।দলের প্রতিটি কর্মসূচি পালন করছেন নিয়মিত। রওশন এরশাদের জন্য নিজের শ্রম ও অর্থ ব্যয় করতে পারলে তার কাছে আনন্দ জাগে। অথচ দলের এই নিঃস্বার্থ কর্মীর খোজ নেয় না কেউ। অবহেলায় পরে আছে দলীয় সুযোগ সুবিধার বাহিরে। দল করলে একজন নেতার কাছে সাধারন মানুষ আশা করেন কিছু অনুদান পাবেন নেতার মাধ্যমে। এমদাদুল হক মিলন দলীয় ভাবে কোন সুযোগ সুবিধা না পেলেও প্রিয় নেত্রী বেগম রওশন এরশাদের ভাবমূর্তি ধরে রাখতে নিজেের ব্যক্তিগত তহবিল থেকেই মানুষকে সহযোগিতা করে এমপি দিয়েছেন বলে জনগণকে বুঝিয়ে দেন। তবু তিনি দলে অবহেলার পাত্র। চলমান মহামারী করোনাতেও রওশন এরশাদের পক্ষে নিজের ব্যক্তিগত উদ্যোগে সাধারন মানুষের পাশে দাঁড়িয়েছেন। শীতকালে দিয়েছেন কম্বল ও শীতবস্ত্র। নিজের ব্যক্তিগত তহবিল থেকে করোনায় জনগণকে চাল,ডালসহ বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরন করেছেন।চালিয়েছেন জনসচেতনতামূলক প্রচার কার্যক্রম।
জাতীয় কৃষক পাটিকে ইউনিয়ন পর্যায় থেকে তরান্বিত করে ময়মনসিংহ সদর আসনের জাতীয় সংসদ সদস্য ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদের হাতকে শক্তিশালী করতে মাঠপর্যায়ে থাকা দলের অবহেলিত ত্যাগী নেতাকর্মীদের দলে ফিরিয়ে আনতেও কাজ করছেন এই নেতা। তার আচার আচরণে মুগ্ধ হয়ে অনেকেই অন্য দল থেকেও জাতীয় পার্টির রাজনীতিতে সক্রিয় হচ্ছেন।
দলের কর্মীবান্ধব মানুষের কাছে জনপ্রিয় তরুণ এই নেতা জাতীয় পার্টির দুঃসময়ে রাজপথে দলের গুরুত্বপূর্ণ পদে থেকে অগ্রণী ভূমিকা পালন করেছেন। ছোটবেলা থেকেই পল্লীবন্ধু প্রয়াত আলহাজ্ব হুসেইন মুহম্মদ এরশাদের আদর্শ বুকে ধারণ করা এই মানুষটির একমাত্র ব্রত হচ্ছে রওশন এরশাদের নেতৃত্বে প্রয়াত পল্লীবন্ধু আলহাজ্ব হুসেইন মোহাম্মদ এরশাদের আদর্শ বাস্তবায়নে কাজ করে যাওয়া।
ময়মনসিংহের মহিয়সী নারী, ময়মনসিংহ সদর আসনের জাতীয় সংসদ সদস্য ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদের হাতকে শক্তিশালী করতে তার নেতৃত্বে ও দিক-নির্দেশনায় গরীব হত-দরিদ্র অসহায়দের পাশে দাড়াতে তিনি রাজনীতিতে যুক্ত হন এবং আজীবন তিনি বেগম রওশন এরশাদের পক্ষে তার হাতকে শক্তিশালী করতে কাজ করে যেতে চান। সে লক্ষে তিনি সকলের দোয়া ও সহযোগিতা প্রত্যাশা করেন।
www.dailyamaderbani.com দেশ ও জনগণের কথা বলে