Breaking News
Home / জাতীয় / প্রধানমন্ত্রী ধনী-গরীব ভেদাভেদ রাখতে চান না বলে ভূমিহীনদের ভূমিসহ ঘর দিয়েছেন-ডিসি এনামুল হক।

প্রধানমন্ত্রী ধনী-গরীব ভেদাভেদ রাখতে চান না বলে ভূমিহীনদের ভূমিসহ ঘর দিয়েছেন-ডিসি এনামুল হক।

আরিফ রববানী ময়মনসিংহ।।
আশ্রয়নের অধিকার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার “এই প্রতিপাদ্য নিয়ে ময়মনসিংহের সদর উপজেলার গৃহহীন গরীব হত-দরিদ্র অসহায়দের জন্য বরাদ্দকৃত আশ্রয়ণ প্রকল্পের সরকারী ঘর পরিদর্শন করেছেন ময়মনসিংহের জেলা প্রশাসক এনামুল হক।

শুক্রবার (৪ঠা জুন)সকালে সদর উপজেলার
উপজেলার চরকালীবাড়ি, রয়ড়া ও বেলতলীতে
এলাকায় নির্মাণাধীন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক মুজিব বর্ষে গৃহহীনদের জন্য উপহার ঘর (২ শতক জমিসহ) নির্মাণ ( ২য় পর্যায়) তদারকি এবং উপকারভোগীদের খোঁজখবর নেয়ার জন্য (১ম পর্যায়) পরিদর্শন করেন জেলা প্রশাসক এনামুল হক। এসময় তার সাথে স্থানীয় সরকারের উপপরিচালক ড.গালিভ খান,উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম সহ সদর উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ।

এসময় জেলা প্রশাসক এনামুল হক- ঘরে বসবাসকারী অস্বচ্ছল ভূমিহীনদের খোজ খবর নেন এবং তাদের সাথে কোশল বিনিময় করেন ও ২য় পর্যায়ে বরাদ্দকৃত নির্মাণাধীন ঘরে কাজের গুণগত মান যাচাই বাছাই করেন। জেলা প্রশাসক বলেন- জাতির জনক বঙ্গবন্ধুর স্বপ্নের সুখী-সমৃদ্ধ সোনার বাংলা বিনির্মানে কাজ করছেন তারই কন্যা বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাই এদেশে তিনি ধনী ও গরীবের মাঝে ভেদাভেদ রাখতে চান না বলে ধনী-গরীবের ভেদাভেদ নিরসনের মাধ্যমে একটি সুখী-সমৃদ্ধ সোনার বাংলাদেশ গড়ে তুলতেই গৃহহীন ও ভূমিহীনদের প্রতি দৃষ্টি দিয়েছেন। উনি চাচ্ছেন যেন বাংলাদেশে কেউ গৃহহীন না থাকে। আমি বা আপনি নই, গরীব আশ্রয়হীন, ভূমিহীনরা উন্নত হলেই দেশ উন্নত হবে। তাই এই কার্যক্রমকে অগ্রাধিকার দিতে হবে। এসময় নির্ধারিত সময়ে কাজ শেষ করতেও সংশ্লিষ্ট সকলকে আহবান জানান জেলা প্রশাসক এনামুল হক।

উল্ল্যেখ-মুজিব শতবর্ষ উপলক্ষ্যে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উপহার ভূমিহীন ও গৃহহীনদের জন্য ঘর নির্মাণ প্রকল্পের কাজ উপজেলা প্রশাসন ও জনপ্রতিনিধির সমন্বয়ে ১ম পর্যায় সম্পন্ন হয়েছে এবং ২য় পর্যায়ের কাজ চলমান রয়েছে।

জানা গেছে, দুর্যোগ পুনর্বাসন ও ত্রাণ মন্ত্রণালয় অধিদপ্তর থেকে ২০২০-২০২১ অর্থ বছরে আশ্রয়ন প্রকল্প-২ এর আওতায় উপজেলার সিটি কর্পোরেশনের এলাকাসহ সদর উপজেলার ১১টি ইউনিয়নে প্রথম পর্যায়ে ২৫০” শ”টি ভূমি ও গৃহহীন পরিবারের জন্য সরকার প্রদত্ত নকশা অনুযায়ী পরিবেশ বান্ধব ইট ও উন্নতমানের সামগ্রী দিয়ে সেমি পাকা ঘর নির্মাণ করা হয়েছে। প্রতিটি ঘরেই পানি ও বিদ্যুৎতের ব্যবস্থা চালু করা হয়েছে। দ্বিতীয় পর্যায়ে আরো ৭৫টি ঘরের নির্মাণ কাজ চলমান রয়েছে।

এসময় ঘরে পানিসহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় জিনিষ পত্রের পর্যাপ্ত ব্যবস্থা থাকায় উপকারভোগী পরিবারের সদস্যরা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। ভূমিহীন গৃহহীন এই মানুষগুলো দিনের পরিশ্রম শেষে মাথাগুজায় ঠাই হিসাবে ঘরগুলো পেয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য তাদের দোয়া করেন।।

About Mizanur Rahman

Check Also

ময়মনসিংহে ইসলাম মড়লের মৃত্যুতে জাপা নেতা জাহাঙ্গীর,সেলিম,খোকনের শোক।।

প্রেস বিজ্ঞপ্তিঃ ময়মনসিংহ মহানগর জাতীয় পার্টির সদস্য, পল্লীবন্ধুর আদর্শের প্রবীন রাজনীতিবিদ,মোঃ ইসলাম মড়ল ২৫ শে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!