আরিফ রববানী ময়মনসিংহ।।
জাতীয় সংসদের মাননীয় বিরোধীদলীয় নেতা ও ময়মনসিংহ সদর আসনের মাননীয় সংসদ সদস্য বেগম রওশন এরশাদ এমপির বরাদ্দকৃত উন্নয়ন প্রকল্পকে বাস্তবায়নে কাজ করছেন সদর উপজেলা জাতীয় পার্টির সাধারন সম্পাদক ও জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক ইদ্রিস আলী। তিনি ময়মনসিংহ মহানগর জাতীয় পার্টির সভাপতি, জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদের বিশ্বস্থ আস্থাভাজন জাহাঙ্গীর আহমেদ এর দিক নির্দেশনা মোতাবেক সকল উন্নয়ন কর্মকান্ড কে সদর উপজেলাব্যাপী সাধারণ জনগণের দোরগোড়ায় পৌছে দিচ্ছেন। তারই ধারাবাহিকতায় ২৭শে মে বৃহস্পতিবার বিকাল ৩টায় ময়মনসিংহ সদর পরানগঞ্জ ইউনিয়নের চর হাসাদিয়া সুতিয়া নদী পর্যন্ত জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ এমপির পক্ষে মাটির রাস্তাকে পাকা রাস্তায় উন্নীত করণের কাজ উদ্বোধন করেন জাপা নেতা ইদ্রিস আলী। এসময় উপস্থিত ছিলেন এলজিইডি ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম ,মাহবুবুল আলম বাচ্চু, কন্ট্রাক্টর এর ছেলে খাইরুল ইসলাম ও ইকবাল,ওয়ার্ড মেম্বার জহুরুল ইসলাম, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন ও সাংগঠনিক সম্পাদক ইন্তাজ আলী, পরানগঞ্জ ইউনিয়ন জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক বাবুল হোসেন, সিদ্দিকুর রহমান, রুহুল আমীন, মোতালেব,গোলাম মোস্তফা, গুল মাহমুদ, তাইজুল ইসলাম ডিলার, জাবেদ আলী, মুহাম্মদ মুজাহিদুল ইসলাম মাসুদ ,শামসু মেকার সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। উদ্বোধনের পর সংক্ষিপ্ত আলোচনায় জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ এমপির সুস্বাস্থ্য কামনা করে তিনি বলেন- রওশন এরশাদ এমপি আমাদের ময়মনসিংহের অহংকার,সদর উপজেলার সন্তান হিসাবে আমরা গর্বিত। তিনি আছেন বলেই আমাদের সদরে শিক্ষা,স্বাস্থ্যসহ সকল সেক্টরে উন্নয়ন হয়েছে,ময়মনসিংহ বিভাগ বাস্তবায়ন হয়েছে। তিনি বলেন-মানবিক নেত্রী বেগম রওশন এরশাদ আমাদের মাধ্যমে সবসময় সাধারণ মানুষের খোজ খবর নিয়ে যারা অবহেলিত তাদের পাশে দাঁড়ান। করোনাকালেও তিনি গরীব হত-দরিদ্র অসহায়দের পাশে দাড়িয়ে মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেছেন। তিনি বেগম রওশন এরশাদের সুস্বাস্থ্যের জন্য সর্বস্তরের জনতার কাছে দোয়া প্রত্যাশা করেন।
www.dailyamaderbani.com দেশ ও জনগণের কথা বলে