মোঃ আরিফ রববানী ময়মনসিংহ।।
১৬তম মৃত্যুবার্ষিকীতে একুশে পদকপ্রাপ্ত ভাষা সৈনিক
মরহুম শামসুল হক এমপিকে শ্রদ্ধাভরে স্মরণ করেছেন ময়মনসিংহের আওয়ামী লীগ ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।২৭ মে বৃহস্পতিবার তার মৃত্যুবার্ষীকী উপলক্ষে শহীদ এই বীর সৈনিকের সমাধিতে পুষ্পস্তবক অর্পন করেন দলীয় নেতা-কর্মীরা। পরে সন্ধ্যায় নগরীর টাউন হল তারেক স্মৃতি অডিটরিয়ামে
একুশে পদকপ্রাপ্ত ভাষা সৈনিক শামসুল হক এমপির ১৬ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের আয়োজনে আলোচনা সভা,দোয়া ও স্মরণায়োজনের আয়োজন করা হলে উক্ত আলোচনা সভায় ও দোয়া এবং স্মরণায়োজনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন-তারই সুযোগ্য সন্তান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের সাংস্কৃতিক প্রতিমন্ত্রী কে এম খালিদ বাবু, মহিলা সংরক্ষিত জাতীয় সংসদ সদস্য মনিরা সুলতানা মনি, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটু, গৌরিপুর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহাম্মেদ, গফরগাঁওয়ের সংসদ সদস্য ফাহিম গোলন্দাজ বাবেল, জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব ইউসুফ খান পাঠান, বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু, ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি গোলাম ফেরদৌস জিল্লু প্রমুখ। দোয়া ও স্মরণায়োজন অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম। এসময় ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের অন্যান্য নেতৃবৃন্দসহ মহানগর ও জেলা আওয়ামী লীগের অন্যান্য নেতৃবৃন্দ এবং ময়মনসিংহ মহানগর ও জেলা ছাত্রলীগ, ময়মনসিংহ জেলা ও মহানগর মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, মহানগর ও জেলা স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ, মহানগর ও জেলা তাতীলীগের নেতৃবৃন্দ সহ আরো অনেকে উপস্থিত ছিলেন। দোয়া ও স্মরণায়োজনটি সঞ্চালনা করেন ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মীর শহীদ ও
মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হোসাইন জাহাঙ্গীর বাবু। আলোচনা শেষে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। দোয়া পরিচালনা করেন মহানগর আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম। দোয়া শেষে সকলের মাঝে তোবারক বিতরণ করা হয়। অনুষ্ঠানের শুরুতে একুশে পদকপ্রাপ্ত ভাষা সৈনিক শামসুল হক এমপির স্মরণে তার সম্মানার্থে ১ মিনিট নিরবতা পালন করেন নেতৃবৃন্দ।
www.dailyamaderbani.com দেশ ও জনগণের কথা বলে