স্টাফ রিপোর্টেরঃ
জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও ময়মনসিংহ সদর আসনের জাতীয় সংসদ সদস্য, ময়মনসিংহের মানবিক নেত্রী,ময়মনসিংহ বিভাগ বাস্তবায়নের রুপকার পল্লীমাতা বেগম রওশন এরশাদ এমপির সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা মিলাদ ও দোয়া মাহফিল করেছে মোমেনশাহী ডিএস কামিল মাদ্রাসার শিক্ষক/শিক্ষিকাগণ। ২৫মে দুপুরে মোমেনশাহী ডিএস কামিল মাদ্রাসার আয়োজনে ও মাদ্রাসার অধ্যক্ষ ড.ইদ্রিস খানের ব্যবস্থাপনায় মাদ্রাসা হল রুম মিলনায়তনে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে মিলাদ ও দোয়া পুর্ববর্তী সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হলে সভায় মোমেনশাহী ডিএস কামিল মাদ্রাসার অধ্যক্ষ ড.ইদ্রিস খান বলেন, ‘আমাদের ময়মনসিংহের উন্নয়নের রুপকার, মানবিক নেত্রী জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও সদর আসনের জাতীয় সংসদ সদস্য বেগম রওশন এরশাদ শারিরিকভাবে অসুস্থ। আমি আল্লাহর কাছে প্রার্থনা করি, তিনি যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন।তিনি বলেছেন, রওশন এরশাদের নেতৃত্বে ময়মনসিংহে পর্যায়ক্রমে শিক্ষা প্রতিষ্ঠানসহ সকল সেক্টরে উন্নয়ন হচ্ছে। ময়মনসিংহ উন্নয়ন কর্মকান্ড কে আরও এগিয়ে নিতে উনারমত নেত্রী আমাদের মাঝে প্রয়োজন। ময়মনসিংহের উন্নয়ন কর্মকান্ড গুলোকে এগিয়ে নেওয়ার মাধ্যমে আধুনিক ময়মনসিংহ গঠনে মহান আল্লাহ তায়ালা যেন উনাকে দ্রুত সুস্থতা দান করেন এমনটাই প্রত্যাশা করছি। আলোচনা শেষে মহিয়সী এই নেত্রীর সুস্থতা কামনা করে মোনাজাত করেন মোমেনশাহী ডিএস কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ মোহাঃ আব্দুল ওয়াহাব খান। অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে প্রতিষ্ঠানের সকল শিক্ষক /শিক্ষিকাগণ উপস্থিত ছিলেন।
www.dailyamaderbani.com দেশ ও জনগণের কথা বলে