স্টাফ রিপোর্টেরঃ
জাতীয় কৃষক পার্টি তারাকান্দা উপজেলা শাখা কমিটিতে রুবেল আহবায়ক, জালাল সদস্য সচিব মনোনীত।। জাতীয় কৃষক পাটিকে তৃণমূল থেকে শক্তিশালী করতে মাঠপর্যায়ের দলের অবহেলিত ত্যাগী নেতাকর্মীদের বাছাই করে ময়মনসিংহের তারাকান্দা উপজেলা শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাবেক রাষ্ট্রনায়ক প্রয়াত আলহাজ্ব হুসেইন মোহাম্মদ এরশাদ এর স্বপ্নের সুখী-সমৃদ্ধ সোনার বাংলা বিনির্মানে জাতীয় পার্টির সাংগঠনিক কার্যক্রম কে আরো শক্তিশালী ও তরান্বিত করার মাধ্যমে তারই ছোট ভাই জাতীয় পার্টির বর্তমান কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান,মানবতার ফেরিওয়ালা জি এম কাদের এবং জাতীয় পার্টির কো চেয়ারম্যান ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদের এর হাতকে শক্তিশালী করতে ময়মনসিংহ জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ফখরুল ইমাম এমপি এবং ময়মনসিংহ মহানগর জাতীয় পার্টির সভাপতি জননেতা জাহাঙ্গীর আহমেদ ও কেন্দ্রীয় কমিটির সদস্য শফিকুল আলম তপন এর নিদেশে দলের দক্ষ ও পরিশ্রমী কর্মী মোঃ রুবেল মিয়া আকন্দ কে আহবায়ক ও মোঃ জালাল উদ্দীন কে সদস্য সচিব করে জাতীয় কৃষক পাটি তারাকান্দা উপজেলা শাখার ২০ সদস্য সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। জাতীয় কৃষক পার্টি ময়মনসিংহ জেলা শাখার আহবায়ক রুবেল আলী এসডি রুবেল ও সদস্য সচিব এমদাদুল হক মিলন নতুন এই কমিটির অনুমোদন দিয়ে নবগঠিত কমিটির নেতৃবৃন্দের কাছে হস্তান্তর করা হয় । এসময় তিনি পল্লীবন্ধুর স্বপ্নের সুখী-সমৃদ্ধ সোনার বাংলা বাস্তবায়নে দলকে সু-সংগঠিত করার মাধ্যমে ময়মনসিংহের মহীয়সী নারী, ময়মনসিংহের উন্নয়নের রুপকার বেগম রওশন এরশাদের হাতকে শক্তিশালী করতে নবগঠিত কমিটির নেতাকর্মীদের প্রতি আহবান জানান জেলা জাতীয় কৃষক পার্টির আহবায়ক রুবেল আলী এসডি রুবেল। এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন-জাতীয় কৃষক পার্টি ময়মনসিংহ জেলা শাখার যুগ্ম আহবায়ক হারুন অর রশিদ,হাতেম আলী,যুগ্ম সদস্য সচিব আরিফ খান সহ তারাকান্দা উপজেলা জাতীয় পার্টি ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
www.dailyamaderbani.com দেশ ও জনগণের কথা বলে